1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা: ছেলেকে হত্যা, স্ত্রী গুরুতর আহত

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 152 Time View
277

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে দৃষ্টিকটূ এক হত্যাকাণ্ড ঘটেছে। মহানগরীর ডাবতলা এলাকায় নিজ বাড়িতে ঢুকে তাওসিফ রহমান সুমন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাওসিফ রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের পুত্র।এই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত এক হামলাকারী আহত অবস্থায় আটক রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছেন।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026