
প্রভাতী প্রতিবেদন
২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চন্দনাইশ থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি গোলাম সরোয়ারের দিক নির্দেশনা মোতাবেক এসআই/ মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১২/১০/২০২৫ইং তারিখ রাত ১৯:৩০ ঘটিকায় চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটরস্ শোরুমের সামনে ফাঁকা জায়গায় চেকপোস্ট পরিচালনা করিয়া হানিফ স্টার প্রাইভেট লিমিটেড বাস হতে ধৃত আসামী ইমাম হোসেন(৫৮) এর হেফাজত হতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- ইমাম হোসেন(৫৮), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-পশ্চিম মরিচ্যা, গুরা মিয়া গ্যারেজ এর পাশে, ০১নং ওয়ার্ড, ইউপি-হলুদিয়া পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানান। তাহার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।