
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পবা থানার নওহাটা বাজারে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল ৫টা ৪৫ মিনিটে নওহাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোহনপুর থানার বাসিন্দা মো.আজমলকে আটক করা হয়।তল্লাশির সময় তার শপিং ব্যাগ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজমল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।সীমান্ত এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল,গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত।র্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন,মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।সমাজ থেকে এই অপসংস্কৃতি দূর করতে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।গ্রেপ্তারকৃত আজমলের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাবের দাবি, সে স্থানীয়ভাবে পরিচিত একটি সক্রিয় মাদকচক্রের সদস্য।