
শাব্বীর আহমদ শিবলী বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
জমিয়তে উলামায়ে হিন্দের আমির ও প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী দা:বা: বাংলাদেশ সফরে এসেছেন।
সর্বপ্রথম তাশরীফ রাখেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী জননেতা এডভোকেট মোহাম্মদ আলী সাহেবের বাসভবনে সাক্ষাৎকালে মাদানী সাহেব এডভোকেট মোহাম্মদ আলীকে উদ্দেশ করে বলেন,উকিল সাহেব! নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেললে আর পিছু হটা যাবে না।জনগণের সেবার উদ্দেশ্যে নির্বাচন করুন,আল্লাহ তায়ালা সফলতা দান করবেন,ইনশা আল্লাহ।আল্লাহ এই মেহনতকে কবুল করুন—আমীন।হযরতের এ সংক্ষিপ্ত কিন্তু গভীর উপদেশ এডভোকেট মোহাম্মদ আলীর আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।ভারতের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি।তাঁর নেতৃত্বে সকল সংখ্যালঘু মুসলমানদের দাবি দাওয়া নিয়ে সবসময় সোচ্চার। ইতিমধ্যে মুসলিম সম্প্রদায়ের উপর ভারতীয় সরকারের জুলুম অন্যায়ের ব্যাপারে শক্ত ভূমিকা রাখার ফলে ওয়াকফ আইন সহ সরকার নমনীয় হতে বাধ্য হয়েছে।তিনি এক সংক্ষিপ্ত সফরে আগামী ১৫ নভেম্বর সন্মলিত খতমে নবুয়াতের ক্বাদিয়ানীদের অমুসলিমের দাবিতে আহুত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে এসেছেন।এছাড়া ও হযরতের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের কথা রয়েছে বলে জানতে পেরেছি।