
মোঃ রুবেল হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী বাউফল উপজেলা ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে জেলার বাউফল সদর ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।এ সময় পথসভা অনুষ্ঠিত হয়েছে।সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের নির্দেশনায় বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বিলবিলাস বাজারে এ কর্মসূচি পরিচালনা করা হয়।পথসভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালমা আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি শাজাহান হাওলাদার বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শানু হাওলাদার,বাউফল ইউনিয়ন সাবেক শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম গাজী।কর্মসূচিতে পৌর বিএনপি,উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা ও দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।