1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়— চিরকুট লিখে রাবি শিক্ষার্থী সোনিয়ার আত্মহত্যা

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 186 Time View
307

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া ইসলাম নিজের জীবনের ইতি টেনেছেন। বুধবার সকালে রাজশাহীর বিনোদপুরের মির্জাপুর এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরিবারের সদস্যরা জানান, সকালে ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে দেখা যায় সোনিয়া ফ্যানের সঙ্গে ঝুলছেন।খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এ সময় কক্ষ থেকে চারটি চিরকুট পাওয়া যায়।চিরকুটে সোনিয়া লিখে গেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সবাই ভালো থাকবেন।এছাড়াও তিনি তার মৃতদেহের ময়নাতদন্ত না করার অনুরোধ জানান।তবে কোনো নির্দিষ্ট মৃত্যুর কারণ উল্লেখ করেননি।সহপাঠীরা জানিয়েছেন, সোনিয়া ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের। গতকালও পরীক্ষার হলে স্বাভাবিকভাবেই অংশ নিয়েছিলেন তিনি। তাই এমন সিদ্ধান্তে সবাই হতবাক।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মানসিক চাপ বা কোনো ব্যক্তিগত হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।সোনিয়া পরিবারের সঙ্গে রাজশাহী নগরীর মির্জাপুর এলাকায় বসবাস করতেন। তার অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকরা বলছেন,এমন এক হাসিমুখ মেয়ের এমন পরিণতি কারও কল্পনাতেও ছিল না।জীবনের শেষ চিঠিতে সবার মঙ্গল কামনা করে বিদায় জানানো সোনিয়া রেখে গেলেন এক বেদনাময় প্রশ্ন— হাসির আড়ালেও কি লুকিয়ে থাকে অগণিত অশ্রু?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026