1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা সভা

কামরুল ইসলাম 
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 111 Time View
197

কামরুল ইসলাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অদ্য ১১ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যথাযথ ট্র্যাফিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিতকল্পে সম্মানিত স্টেকহোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সম্মানিত স্টেকহোল্ডারদের বক্তব্য শোনেন এবং তাদের বক্তব্য শুনে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি আরও বলেন, পুলিশ এককভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবে না, এজন্য পরিবহন মালিক-শ্রমিক, ট্র্যাফিক পুলিশ, পৌরসভা, জেলা প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, চালক ও পথচারীদের ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা, নির্দিষ্ট স্থানে পার্কিং নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সামনে স্কুল সময়কালে ট্র্যাফিক নিয়ন্ত্রণের বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেষে তিনি সকল স্টেকহোল্ডারদের সহযোগিতায় বান্দরবান জেলায় “নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক গড়ার প্রত্যয়” ব্যক্ত করেন এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, পৌরসভা প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026