1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলায় আনসার সদস্য আহত, যৌথ অভিযানে আটক ৩ 

মমিনুল ইসলাম মুন, রাজশাহী 
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 106 Time View
185

মমিনুল ইসলাম মুন, রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেপরোয়া অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যদের হামলায় ফিরোজ সরকার নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভাড়ায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালক রজব, আব্দুল্লাহ ও মারুফ নামে তিনজনকে আটক করেছে। তবে সিন্ডিকেটের মূল হোতা আল মামুন রাব্বুল, বাদশা, ডালিম ও আলিম গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

আনসার সূত্রে জানা যায়, দুপুরে হাসপাতালের ৪ নম্বর ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য ফিরোজ সরকার। ওই ফটক দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি অ্যাম্বুলেন্স জোরপূর্বক প্রবেশ করে। ফিরোজ বাধা দিলে চালক সরাসরি জরুরি বিভাগের সামনে গিয়ে রোগী তোলা শুরু করে।

ফিরোজ সরকার কারণ জানতে চাইলে চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরেক চালক এসে ফিরোজের মুখে ঘুষি মারলে তাঁর নাক ফেটে রক্তপাত হয়। পরে সহকর্মীরা এসে দুইজনকে আটক করলেও কিছুক্ষণের মধ্যেই বাকি চালকেরা এসে জোরপূর্বক তাদের ছাড়িয়ে নেয়, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে অ্যাম্বুলেন্স চালকেরা হাসপাতালের বাইরে লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়, অপরদিকে আনসার সদস্যরাও প্রস্তুতি নেয় হাসপাতালে সামনে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং তিনজনকে আটক করে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ বলেন,বহিরাগত অ্যাম্বুলেন্স চালকেরা অত্যন্ত বেপরোয়া ও অমানবিক আচরণ করে। তারা প্রায়ই সন্ত্রাসী মনোভাব প্রদর্শন করে। এ বিষয়ে আমি আগেই সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েছিলাম। বর্তমানে তিনজনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি পুলিশ জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামেক হাসপাতাল এলাকায় বহিরাগত অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও মরদেহ জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ সিন্ডিকেটের সদস্যরা অবাধে চাঁদাবাজি, দখল ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন,রাব্বুল ও জনি বাহিনীর মতো সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজশাহী মেডিকেল এলাকার দুর্ভোগ বন্ধ হবে না।্ম্প্রতিক সময়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে রামেক হাসপাতালের পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভাগীয় কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র‌্যাব-৫ এর অধিনায়ককে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026