1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনী সদর উপজেলা–২ আসনে রিভিউ দাবিতে ভোটারদের আন্দোলন

মোহাম্মদ হানিফ ফেনী প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 121 Time View
209

মোহাম্মদ হানিফ ফেনী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রিভিউ না হলে ভোট কেন্দ্রে যাব না—লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের ছুট্রি মিয়া।ফেনী সদর উপজেলা–২ আসনের রিভিউ আবেদন জানিয়েছেন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের ধানের শীষের ভোটাররা। শুধু দক্ষিণ চাঁদপুর নয়—পুরো লেমুয়া ইউনিয়নের ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের ভোটারদের মুখে একটাই দাবি,ফেনী সদর উপজেলা ২ আসনের রিভিউ চাই।২ নং ওয়ার্ডের বাসিন্দা ছুট্রি মিয়া দৈনিক প্রভাতী বাংলাদেশ-কে বলেন,যদি রিভিউ না হয়, আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না। আমাদের ভোটের অধিকারকে শ্রদ্ধা করতে হবে। বিএনপি-সমর্থিত জনগণকে অবহেলা করা যাবে না।স্থানীয় সূত্রে জানা যায়, লেমুয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পরিচালিত এক জরিপে দেখা গেছে— শতভাগ বিএনপি-সমর্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা রিভিউ না হলে ভোট দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।ভোটারদের অভিযোগ, বর্তমান আসন বিন্যাসে বিএনপির কর্মী-সমর্থকদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। তারা মনে করেন, রিভিউয়ের মাধ্যমে ন্যায়সঙ্গত আসন পুনর্বিন্যাসই ফেনীর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।৩ নং ওয়ার্ডের ভোটার এমরন ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা এ জন্যই এতদিন বিএনপি করিনি যে আমাদের মতামতের কোনো মূল্য দেওয়া হবে না।৪ ও ৫ নং ওয়ার্ডের হাফজে আহমদ ও আবদুল করিম বলেন,বিগত ১৭ বছর আমাদের ছেলেরা বাড়িঘরে থাকতে পারে নাই। এখন হঠাৎ উড়ে এসে কেউ যদি প্রার্থী হয়, আমরা তাকে ভোট দেব—এটা কোনোদিন হয় না।৫ ও ৬ নং ওয়ার্ডের আবুল কাশেম সাহেব ও মোহাম্মদ হোসেন বলেন,যারা ১৭ বছর মাঠে ছিল না, তারা এখন এসে যদি বলে ‘আমি ধানের শীষের প্রার্থী’, আমরা তা ভেবে দেখব। জনগণের সঙ্গে যারা কষ্ট ভাগ করে নিয়েছে, নেতৃত্ব তাদেরই হওয়া উচিত।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ফেনী সদর উপজেলা–২ আসনের এই রিভিউ দাবি এখন শুধু একটি প্রশাসনিক আবেদন নয়—এটি পরিণত হয়েছে স্থানীয় রাজনীতির উত্তপ্ত ইস্যুতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026