
আঃ হালিম আতিক টাঙ্গাইল
কৃষিতে আরো উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং আধুনিক মানসম্পন্ন কৃষি সবজি উৎপাদনের লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক এর উদ্যোগে ধলাপাড়া ইউনিয়নে এর কিছু সংখ্যক গ্রাহক যাদের সবজি চাষের নিজস্ব জমি আছে এমন গ্রাহকদের মাঝে সীম, ফুলকপি, বাধাকপি, মুলা,বেগুন, টমেটো, মরিচ, লাউ,সরিষা উন্নত মানসম্পন্ন কৃষি বীজ বিনামূল্যে বিতরণের করা হয়। আজ (১২ নম্বেভর) সোমবার দুপুর ১টায় ঘাটাইল উপজেলার ধলাপাড়া ব্র্যাক শাখা কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদেন মাঝে ব্র্যাক কৃষি বীজ সম্পর্কে সংক্ষিপ্ত প্রশিক্ষন দেয়া হয় এবং এই কৃষি উৎপাদনে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক টাঙ্গাইল ৩ অঞ্চল, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মিজানুর রহমান , সিনিয়র শাখা ব্যবস্থাপক ধলাপাড়া শাখার গারোবাজার এলাকা টাঙ্গাইল -৩ অঞ্চল মোঃআব্দুস সালাম
সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রান্তিক গ্রাহকরা বিনামূল্যে ব্র্যাকের কৃষি বীজ পেয়ে উপস্থিত সকলেই ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্র্যাক দাবি কর্মসূচির এমন মহৎ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।