
মোঃ এমদাদুল হক ভূইয়া উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নবযোগদানকারী ফাতেমা জান্নাত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন।মঙ্গলবার (১১ নভেম্বর-২৫) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় নবযোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলিও উপস্থিত ছিলেন।এসময় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ে মতামত তুলে ধরেন।ইউএনও ফাতেমা জান্নাত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আপনারা উন্নয়ন ও জনকল্যাণমূলক সংবাদ তুলে ধরলে তা আমাদের কাজের গতি ও স্বচ্ছতা বাড়াবে।আমি দায়িত্বে থেকে সততা,নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে চাই।তিনি আরও বলেন, উপজেলাকে একটি সেবা ও উন্নয়নমুখী প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা অপরিহার্য।সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাই প্রশাসনের কাজের মান উন্নত করে।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে ইউএনও ফাতেমা জান্নাত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং উপজেলা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।