
তপন চন্দ্র সরকার,
হোসেনপুর থেকে : কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ২ চোরকে মালামালসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। স্কুলের শিক্ষক ও পুলিশ জানিয়েছেন,গত রবিবার (৯ নভেম্বর ২০২৫ ইং ) রাত আনুমানিক ৯ টার দিকে হোসেনপুর পৌর সদর বাজার এলাকার ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টোরের জানালা ভেঙ্গে টিনের চালের নিচ দিয়ে ঘরে প্রবেশ করে সেখানে থাকা স্টীলের মই, ফ্যান, ইনডাকসান কুকার, লোহার বেঞ্চ ও বিভিন্ন দামী শিক্ষা উপকরন চুরি করে অটো দিয়ে নিয়ে যাওয়ার সময় স্কুল সংলগ্ন স্টাফ কোয়ার্টারে থাকা ঐ স্কুলের সহকারী শিক্ষিকা খাইরুন নাহার রাস্তায় হাটার সময় অটোয় মালামাল দেখে সন্দেহ হলে তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানালে সে দ্রুত লোকজন নিয়ে চায়না ক্যাম্পের নিকট থেকে সাগর চন্দ্র বর্মন (২৫) ও দুর্যয় সরকার (১৮) মালামাল সহ জনতা আটক করে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ২ জনকে মালামালসহ থানায় নিয়ে আসে। স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া পারভীন জানান, বিগত সময়ে কয়েক দফা এভাবে চোরেরা প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোস জানান,এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৫, তারিখ ১০/১১/২০২৫ইং এবং আসামী ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।