
আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশের জনগণ এখন স্বাধীনতা ও গণতন্ত্রের মুল্য জানে,তাই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবেনা।স্বৈরাচার, দমন-পীড়ন ও মৌলিক অধিকারবিরোধী সব শক্তির বিরুদ্ধে জনগণ এখন দৃঢ়ভাবে দাঁড়াবে।তিনি বলেন,গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নাগরিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। স্বচ্ছ নির্বাচন, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠাই মুক্ত সমাজের ভিত্তি।বাংলাদেশ এগিয়ে যাবে কেবল মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের আলোকেই।উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার শুরা সদস্য ও মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন,ধীপুর ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান,৫ নং ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ চন্নু,৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সেক্রেটারি ফয়সাল আহমেদসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ।