
মোঃ আসাদুজ্জামান
তহিদুজ্জামান একজন ভুক্তভোগী তিনি ডিপ্লোমা শেষ করে ইন্টারনি করছেন তহিদুজ্জামান গতকাল রবিবর ০৯/১১/২০২৫ ইং মিরপুর ১১ থেকে উত্তরা যাওয়ার উদ্দেশ্যে একটি আন্তঃনগর বাসে উঠেন, তার সঙ্গে ওই বাসে আরও দুই তিন জন ওঠেন।
বার এয়ারপোর্ট পৌছালে তৌহিদুজ্জামান বাস থেকে নেমে রিকশা যোগে তার বন্ধুর বাসায় যাবেন বলে মনস্থির করেন যখনই তিনি বাস থেকে নামেন তার পেছন পেছনে বাস থেকে আরব দুই তিনজন নামেন।
আগে থেকেই এয়ারপোর্টে দুইজন অস্ত্রধারী সিভিলে দাঁড়ানো ছিলেন ভুক্তভোগী তহিদুজ্জামান কিছু বুঝে ওঠার আগেই দাঁড়ানো থাকা সিভিলের দুইজন তাকে ঘিরে ফেলেন তৎখাৎ কিছু বুঝে ওঠার আগেই তহিদুজ্জামানকে তারা র্যাব পরিচয় দিয়ে র্যাব ১ এ নিয়ে যাওয়ার কথা বলেন ভুক্তভোগী হতভম্ব হয়ে যান।
ভুক্তভোগী তাদেরকে জিজ্ঞেস করেন আমার কি অপরাধ এভাবে কথা চলাচলের মধ্যে তারা তৌহিদুজ্জামানকে একটি নির্জন স্থানে নিয়ে যান এবং তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন তাদের কাছে আগ্নেয়াস্ত্র জাতীয় কিছু থাকার কারণে ভুক্তভোগী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান কিছুক্ষণ পরে র্যাব পরিচয় কারীদের মধ্যে একজন পকেটে হাত দিয়ে পকেট থেকে কিছু একটা বের করেন বের করে বলেন পকেট এ গাজা পাওয়া গিয়েছে।
যিনি পকেটে হাত দিয়েছিলেন তার হাতে আগে থেকেই কাগজে মোড়ানো কিছু একটা ছিল তৌহিদুজ্জামান একপ্রকারে অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে সব দেখছিলেন প্রচন্ড ভয় পেয়েছিলেন র্যাব পরিচয়দানকারীরা তার বাবা-মায়ের ফোন নাম্বার চাচ্ছিল।
ভুক্তভোগী তৌহিদুজ্জামান তার বাবা মায়ের নাম্বার তাদেরকে দেননি কারণ বাবা বয়স্ক মানুষ এসব কথা শুনলে হয়তো অসুস্থ হয়ে পড়বেন তিনি হঠাৎ বৃদ্ধি করে ঢাকাতে অবস্থানরত তার ফুফুর নাম্বার দেন এবং তাদেরকে বলেন এটা তার মায়ের নাম্বার 01581744404. র্যাব পরিচয়দান কারীদের মধ্যে একজন তার ফুফুর এই নাম্বারে ফোন করেন এবং বলেন আপনার ছেলের পকেটে গাজা পাওয়া গেছে আমরা তাকে এরেস্ট করেছে এখন যদি কিছু টাকা পয়সা দেন তাহলে তাকে ছেড়ে দেবো না হয় র্যাব অফিসে চালান করবো প্রথমে তারা ৫০০০০ টাকা দাবি করেন সেখান থেকে কমতে কমতে সর্বশেষ বিশ হাজার টাকায় তৌহিদুজ্জামানকে ছেড়ে দেওয়ার ফয়সালা হয়
র্যাব পরিচয়কারী ব্যক্তিরা 01312837245 এই নাম্বার থেকে ফোন দিয়ে ভুক্তভোগির ফুফুর সাথে কন্টাক করেন। কন্টাক্ট অনুযায়ী বিশ হাজার টাকা দুটো নাম্বারে প্রদান করা হয় 01581744404 নগদ একাউন্ট থেকে যে নাম্বার দুটোতে টাকা প্রদান করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাদের কাছে টাকা গিয়েছে এই মর্মে তারা স্বীকারোক্তি দিয়েছেন 01827820567 (এই নাম্বারে ১৬ হাজার টাকা দেয়া হয়েছে) এটি একটি দোকান এই এই দোকানের মালিক মিস্টার মাজেদ তার সাথে কথা হলে তিনি ১৬ হাজার টাকা পেয়েছেন এবং সেই টাকা তার পরিচিত একজন ব্যক্তিকে প্রদান করেছেন বলে জানিয়েছেন। অন্য নাম্বারে হাজার টাকা দেয়া হয়েছে নাম্বারটি হল 01323846600।
যে নাম্বার থেকে ভুক্তভোগী তৌহিদুজ্জামানের ফুফুকে ফোন দেয়া হয়েছিল সেই নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে বোঝা যায় এটি একটি প্রতারক চোখের কাজ হতে পারে বলে মনে হচ্ছে।
এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক পাশাপাশি আইনশৃংখলার জন্য হুমকি বলে মনে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী কে অবশ্যই এই ধরনের ঘটনা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে হবে তা না হলে আইন-শৃঙ্খলায় বড় ধরনের অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিবে।