1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি বেদখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহিন আহমেদ, (কিশোরগঞ্জ) 
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 129 Time View
214

মাহিন আহমেদ, (কিশোরগঞ্জ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামে ৮ নভেম্বর শনিবার বেলা ১১ টায় আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে বারবার জোর পূর্বক জমিতে বেআইনিভাবে বেদখল করার পায়তারার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিলু মিয়া বলেন, মৃত আব্দুল রশিদের ছেলে ফজলু মিয়া (৫৫) ও তার ভাই খলিল মিয়া (৩৫), ফজলু মিয়ার ছেলে আলম মিয়া (২৯), তার ভাই শরিফ মিয়া (২৭), ও রবি মিয়া (২২) এবং তার লোকজন একদলভুক্ত পরধন লোভী ও ঝগড়াটে প্রকৃতির লোক। নিম্ন তপছিল বর্ণিত ভূমি আমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে দখলে থেকে বাড়ী নির্মাণ করি ও বাঁশঝাড়, গাছপালা রোপন করে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। বিগত কিছু দিন যাবৎ বিবাদীগণ লোভের বশবর্তী হয়ে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে জোরাপূর্বক প্রবেশ করে আমাকে বেআইনীভাবে উচ্ছেদ করে বেদখল করার পায়তারা করছে।

ফরিদপুর মৌজার এস.এ- ৩২০ খতিয়ানের এস.এ- ৮৪ দাগের বাড়ী ও আর.এস- ৬৭৬ খতিয়ানের আর.এস- ৯৭ ও ১৭৫ দাগের কান্দাসহ মোট ১১৬ কাত ২৮ শতাংশ ভূমি। আমি কিশোরগঞ্জ বিজ্ঞ আদারতে সি.আর মোঃ নং- ১০০৮/২০২৫, ঘটনার তারিখ ও সময়: ১০ জুলাই ২০২৫ইং রোজ বৃহস্পতিবার মামলা দায়ের করলে বৰ্ণিত ভূমিতে বেআইনীভাবে জোরপূর্বক দখল না করতে পারে সেজন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কিশোরগঞ্জ ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা প্রদান করে প্রসেডিং স্থাপনের আদেশ দান করেন।

বর্তমানে বিবাদীগণ আদালতের নিষেদাজ্ঞা অমান্যকরে উক্ত ভূমিতে জোর পূর্বক প্রবেশ করে ফের বেআইনিভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করে উক্ত ভূমি বেদখল করার পায়তারা করলে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ করি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ লিলু মিয়া, তার মা সকিনা খাতুন, মোছাঃ রমিজা বেগম, মোঃ রিমন মিয়া, সোহরাব হোসেন, আইরিন বেগম সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026