1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গণতন্ত্র ফেরানোর সংগ্রাম শুরু—ঐক্যের বার্তা দিলেন মিনু

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 125 Time View
212

অপু দাস, স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের সংগঠিত ও সতর্ক থাকার আহ্বান সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের মোড় ঘোড়ানো অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন,এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক অধ্যায়, তাই নেতাকর্মীদের এখন থেকেই সতর্ক ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শনিবার বিকেলে রাজশাহীর সাহেব বাজার এলাকার একটি চাইনিজ রেস্তোরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।মিনু বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে বিএনপি দেশের সবচেয়ে গণতান্ত্রিক ও জনমানুষের দল। যেখানে নেতাকর্মীরা নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করবেন, সেখানেই সাফল্য আসবে।তিনি আরও বলেন, “অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সুসংগঠিতভাবে মাঠে নামতে হবে।কোনো ধরনের ভুল, বিভ্রান্তি বা ব্যক্তিগত দ্বন্দ্ব যেন দলের ক্ষতি না করে—সেদিকে সবার নজর রাখতে হবে।দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে মিনু বলেন,কিছু নেতাকর্মীর ছবি বা প্রতীকের ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল,মহানগর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এরশাদ আলী ঈশা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন,ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী কমিটি এবং সিনিয়র নেতাদের নেতৃত্বে উপদেষ্টা কমিটি গঠন করতে হবে।নেতারা একমত হন—দলীয় ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি।তাঁরা অঙ্গীকার করেন,গণতন্ত্র রক্ষায় এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা রাজপথে একসঙ্গে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026