1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বন্ধুর ছদ্মবেশে অপহরণ একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা

ইমরান মাতুব্বর গোপালগঞ্জ
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 191 Time View
292

ইমরান মাতুব্বর গোপালগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের একদিন পর ১৯ মাসের শিশু রূপাকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এ বিষয়ে (৬ নভেম্বর) বৃহস্পতিবার মুকসুদপুর থানায় নিয়মিত মামলা (নং–১১) দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের মিটুল শিকদার পেশায় গাড়ির হেলপার। কাজের সুবাদে তার পরিচয় হয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহুগলাবুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সঙ্গে। বন্ধুত্বের সম্পর্কের কারণে দুলাল একাধিকবার মিটুল শিকদারের বাড়িতে বেড়াতে আসে।সর্বশেষ (৫ নভেম্বর) বুধবার বিকেলে বেড়াতে এসে দুলাল হাওলাদার সুযোগ বুঝে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী মেয়ে রূপাকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরপরই মিটুল শিকদার মুকসুদপুর থানায় অভিযোগ জানালে, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে এস আই অনক ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহরণকারী দুলাল হাওলাদারকে আটক করেন।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক অজ্ঞাত পতিতালয় থেকে অপহৃত শিশু রূপাকে উদ্ধার করা হয়। পরে আটক দুলাল হাওলাদার ও উদ্ধারকৃত রূপাকে মুকসুদপুর থানায় নিয়ে আসে পুলিশ।এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026