1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) 
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 180 Time View
296

ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গম, খেসারী, মসুর, মুগসহ শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া।

এসময় ১২’শ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৯’শত ৪০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৫৫ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১’শ ৩০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি শীতকালীন পেঁয়াজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২’শ ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২’শ ৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারীর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026