
প্রভাতী প্রতিবেদন
সেনাবাহিনীর অভিযান পিস্তলসহ বাসার ছাদের পানির ট্যাঙ্কির মধ্যে হতে সাবেক বিএনপি নেতা ও গাজীপুর ৩ এর স্বতন্ত্র এমপি প্রার্থী এনামুল হক মোল্লাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী সদস্যরা তিনি সৌদির মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি।বিএনপির এমপি প্রার্থী বিপুল অস্ত্রসহ গ্রেফতার গাজীপুরের শ্রীপুর বরমী ইউনিয়নের বরকুল গ্রামের নিজ বাড়িতে সেনাবাহিনীর অভিযানে সৌদির (মক্কা) মেসফালাহ্ বিএনপি’র সভাপতি আলহাজ্ব এনামূল হক মোল্লা সহ ৭ জন প্রচুর অস্ত্র সহ আটক হয়েছেন। আটককৃত অন্যরা হলেন শওকত মীর,জাহিদ,মোস্তফা, সিদ্দিক,বুলবুল, তোফাজ্জল।
এনামুল হক মোল্লা গাজীপুর ৩ এর স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। বুধবার গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক পরিচালনায় মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর (৪৬ ডিভ লোকেটিং) এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটু পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গু-লি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান, একটি চাকু।