
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি ৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার মহান আত্মত্যাগের পর দেশে গণতন্ত্রের পথ অবারিত হয়েছে।মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে । তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত হিসেবে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।তারেক রহমান ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় এবং আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা ঘটেছিল।তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন, কারণ সেদিন সিপাহী-জনতা জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমে এসেছিল।