
আব্দুর রহমান স্টাফ রিপোর্টার কুষ্টিয়া
কুষ্টিয়া-২ (৭৬) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আব্দুল গফুর এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে এই শো-ডাউনে অংশগ্রহণ করেন।শো-ডাউনটি শুরু হয় মিরপুর উপজেলা ফুটবল মাঠ থেকে এবং শেষ হয় আমলা বাজারে।পথে পথে জনতা উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জনাব আব্দুল গফুর বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী জনতার দল আমরা জনগণের অধিকার, ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে আমরাই বিজয়ী হবো।তিনি আরও বলেন,এই শো-ডাউনই প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায়। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।
এ সময় তিনি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে,১️/ ইউনিয়নভিত্তিক সংগঠন শক্তিশালীকরণ।
২️/ জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম জোরদার।৩️/ তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টি।৪️/ ইসলামি মূল্যবোধ উন্নয়নমুখী রাজনীতির প্রচার।শো-ডাউনে স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম, মাদরাসা শিক্ষক, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।এই শো-ডাউনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জনমনে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।