
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
বৌদ্ধদের অন্যতম জাতীয় ধর্মীয় অনুষ্ঠান ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে।
গতো মঙ্গলবার ৪ই নভেম্বর ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ নিজপানখালী-বিনামারা ৬নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
চকরিয়া পৌরসভা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের সভাপতি অমিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক এ্যাপোলো বড়ুয়া ও অর্থ সম্পাদক সৃজন বড়ুয়ার নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে ১ম অধিবেশনে বান্দরবান চেমী কপিলাবস্তু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপকংর মহাথেরের সভাপতিত্বে চট্টগ্রাম মিরসরাই দমদমা-নবাপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ড.ধর্মকীর্তি মহাথের, কক্সবাজার উত্তর কুশল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের, রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি প্রজ্ঞাতিলোক থের, চকরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির যুগ্ম সম্পাদক প্রজ্ঞামিত্র থের, রামু ধ্যান কুঠির ও প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা প্রজ্ঞাসুমন স্থবির ও চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অন্তেবাসী শান্তমিত্র শ্রামণ।
২য় অধিবেশনে উদ্বোধক করেন চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞামুদিতা থের, বান্দরবান লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথেরের সভাপতিত্বে রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে.শ্রী জ্যোতিসেন মহাথের, নিউইয়র্ক ব্রম্মবিহার ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. সত্যানন্দ মহাথের, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষ শীলমিত্র মহাথেরো ও মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধ বিহারেন আবাসিক বোধিমিত্র ভিক্ষুু আলোচনা রাখেন।
কঠিন চীবর দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চকরিয়া মহিলা আবাসিক কলেজ এবং চকরিয়া সিটি কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া, ডাঃ ভাগ্যধন বডুয়া, ডাঃ সুশান্ত বড়ুয়া, সাংগঠনিক ব্যক্তিত্ব রাহুল বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া ও ড. জাপান বড়ুয়া উপস্থিত ছিলেন।
এসময় বৌদ্ধ ধর্মের দায়ক-দায়িকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।