
আবদুল্লাহ আল-মামুন নিজস্ব প্রতিবেদক,
আজ বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হাঁসেরদিঘি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ নারী নিহত হয়েছেন।
চট্টগ্রামগামী মারসা পরিবহনের বাস (চট্টমেট্রো–ব ১১-১১৭৪) এবং বিপরীতমুখী নোহা প্রাইভেটকার (ঢাকা মেট্রো–চ ১৫-৭৩৪৩)-এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।দুর্ঘটনায় আরও ৮–১০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত সবাই একই পরিবারের নিহতরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বাসিন্দা উদয় মজুমদার পরিবারের সদস্য।নিহতদের নাম রুমি বেগম (৬০) – উদয়ের মা রাশেদা শিল্পী (৫৫) – উদয়ের শাশুড়ি লিজা আক্তার (২৬) – উদয়ের স্ত্রী সাদিয়া মজুমদার (২৬) উদয়ের বোন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স শিক্ষার্থী ফারহানা মজুমদার (২২) – উদয়ের শালিকা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারটি কক্সবাজার ভ্রমণ শেষে আত্মীয়দের সঙ্গে দেখা করতে ডুলহাজারা যাচ্ছিলেন বলে জানা গেছে। হাঁসেরদিঘির দক্ষিণ পাশে নতুন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ক্ষোভঃ প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কত লাশ পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত না হওয়া পর্যন্ত এমন মৃত্যু থামবে না।
তারা আরও বলেন, বেপরোয়া বাসচালনা ও ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতির কারণেই দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে।প্রশাসনের বক্তব্যঃ মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পাঁচজন নারী নিহত হয়েছেন, আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়াঃ জানা যায় নিহত সাদিয়া ও ফারহানার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-নোমান ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
স্থানীয়রা বলেন,চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুর ফাঁদ। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, আরও অগণিত নিরীহ প্রাণ হারাবে। এক নজরে ঘটনাটি স্থান: চকরিয়া, হাঁসেরদিঘি সময়: সকাল ৮টা, বুধবার যানবাহন: মারসা বাস ও নোহা প্রাইভেটকার নিহত: ৫ নারী (একই পরিবার) আহত: ৮–১০ জন, ৩ জন আশঙ্কাজনক