1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে উপজেলা পর্যায়ে পঠন ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতায় প্রথম মাহ্তিন মাশিয়াত (আরাফ)

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 119 Time View
192

মোঃ এমদাদুল হক ভূইয়া উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পঠন ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা- ২০২৫ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে গত ৮ সেপ্টেম্বর।এতে অংশ নিয়ে গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ড কাকচরে ছেলে মাহ্তিন মাশিয়াত (আরাফ) উপজেলা পর্যায়ে নান্দাইল উপজেলায় প্রথম স্থান অর্জন করে।আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায়, উপজেলা পর্যায়ে পঠন দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু ইউসুফ খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ এবং জনাব মোঃ আবদুল্লাহ আল বাকী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাবা রেবেকা সুলতানা ডলি।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, ইউআরসি ইনস্ট্রাক্টর, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং পঠন দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টির জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে আয়োজিত পঠন দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৫-এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।প্রথম স্থান অর্জনকারী মাহ্তিন মাশিয়াতের পিতা মোঃ এমদাদুল হক ভূঁইয়া “দৈনিক প্রভাতী বাংলাদেশ” ও “আজকের খবর” পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি। এবং তার মাতা মর্জিনা আক্তার ড্যাফোডিল পাবলিক স্কুল এন্ড কলেজ নান্দাইল-এর একজন শিক্ষিকা। তাদের দুই সন্তানের মধ্যে (১ছেলে,১মেয়ে) মাহ্তিন বড়।ছেলের এই সাফল্যে গর্বিত বাবা-মা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026