1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্মপাশা হাসপাতালে নার্স যখন ডাক্তার

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) 
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 178 Time View
437

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চলছে চরম অনিয়ম ও বিশৃঙ্খলা। হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিনই নার্সদের দ্বারা রোগী দেখা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি, উদ্বেগজনক ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের কর্মরত পুরুষ নার্স এরশাদুল হোসেন দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে জরুরি বিভাগে বসে রোগী দেখছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন এমনকি বিভিন্ন রোগীর পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও নিজে দেখছেন। অথচ তিনি একজন চিকিৎসক নন, একজন নার্স মাত্র। এতে চিকিৎসা সেবার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং ভুল চিকিৎসার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

আরও জানা যায়, সম্প্রতি হাসপাতালটিতে যোগদান করা নবনিযুক্ত নার্স রমজান মিয়া একইভাবে ডাক্তারের আসনে বসে রোগী দেখা শুরু করেছেন, তিনি এখনো হাসপাতালের পূর্ণাঙ্গ নিয়মকানুন সম্পর্কে অবগত নন। তবুও তাকে জরুরি বিভাগে রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা বলছেন, একজন নার্স কিভাবে ডাক্তারের দায়িত্ব পালন করেন? এতে রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সরকার নিয়ম করে ডাক্তারদের নিয়োগ দেয় রোগ নির্ণয়ের জন্য, সেখানে নার্সদের দিয়ে রোগী দেখা আইনবিরোধী কাজ।

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, হাসপাতালে এভাবে অব্যবস্থাপনা চলতে থাকলে সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা হারাবে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায় বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026