1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধরাছোঁয়ার বাইরে আওয়ামী লীগ নেতা আরফান মিয়া হত্যার আসামি হয়েও স্বাধীন চলাফেরা

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 156 Time View
244

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও, হত্যাকাণ্ডে অভিযুক্ত ক্ষমতাসীন দলের পৌরসভার শীর্ষ নেতা আরফান মিয়া আওয়ামী লীগের অস্ত্রের যোগানদাতা হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এদের গ্রেফতারের কোনো উদ্যোগ নেই পুলিশের। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়
ছাত্র–জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ–সভাপতি ও মলয়ঘাটের বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে আরফান মিয়া সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
জুলাই–আগস্ট আন্দোলনের সময় তিনি উত্তরা ১১ নম্বর সেক্টরে মেয়রের বাসায় থেকে আন্দোলন দমনে ‘অগ্রণী ভূমিকা’ পালন করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার তাঁতী দলের সদস্য সচিব রবিউল হাসান রকিব হত্যার মামলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা আরফানসহ মোট ৪৩১ জনের বিরুদ্ধে আদালতে সি আর মামলা নং ৪১৩/২৫ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২, ৩০৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ১১৪ ও ৩৪ ধারায় এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় আমলে নেয় আদালত। দুর্নীতি দমন কমিশনের একটি অভিযোগ থেকে জানা যায়, তাবিজ বিক্রেতা থেকে কোটি টাকার মালিক বনে যাওয়া এই আরফান আওয়ামী লীগের পদ–পদবি ব্যবহার করে বৈধ–অবৈধ ব্যবসা, জমি ও ফ্ল্যাট কেনাসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন।
ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।সাবেক মেয়র গোলাম কবির মোল্লা গ্রেপ্তার হলেও, তার রাজনৈতিক অফিস ভাড়া নিয়ে এখনো আরফান ব্যবসা পরিচালনা করছেন। এমনকি তিনি অন্যের নামে মোবাইল সিম ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের হাতে পাওয়া একাধিক তথ্য ও অডিও ক্লিপে উঠে এসেছে, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে হিন্দু–মুসলমান দাঙ্গা উস্কে দিয়ে নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত আছেন এই আওয়ামী লীগ নেতা।সচেতন মহল বলছে “জুলাই–আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ শত শত ছাত্র–জনতা এখনো চিকিৎসাধীন, কিন্তু যারা এসব হত্যার নেপথ্যে ছিল, তারা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে— এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক।তাদের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সরকারের উচিত অবিলম্বে এসব হত্যা ও ষড়যন্ত্রে অভিযুক্ত আওয়ামী নেতা–কর্মীদের গ্রেপ্তার করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026