
প্রভাতী প্রতিবেদন
দৃশ্য-১ : সবুজবাড়ি গ্রামের সকাল পটভূমি:লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম ‘সবুজবাড়ি’।চারদিকে সবুজ মাঠ, বিভিন্ন ফলমূল গাছের সারি, গ্রামের বাঁশঝাড়ে পাখির কলরব। নদীর ওপারে ধানক্ষেত, হালকা কুয়াশা, সূর্য ধীরে ধীরে উঠছে। শিশুরা বই হাতে পড়তেছে গ্রামের মানুষের মুখে শান্তির আমেজ। কৃষকেরা মাঠে ধান কাটছে।মফিজ (ধান কাটতে কাটতে):এইবার আলমগীর ভাইয়ের ফলন খুব ভালো হয়েছে!মানুষটা বিয়ে করার পর থেকে চাষাবাদে বরকত আসছে। বিয়ে করাতে বরকত থাকে, আল্লাহ বরকত বাড়ায়।মতি: ওই যে মাঠের দিকে আলমগীর ভাই যাচ্ছেন। আলমগীর (কে উদ্দেশ্যে করে মতি )ভাই শুনেন ।
আলমগীর: কি বলো মতি ভাই, আমার সাথে কোন কথা আছে?মতি: এইবার তোমার ফসল কেমন হয়েছে, ভাই?আলমগীর (হেসে): এইবার ফলন বেশ ভালো হয়েছে ভাই। ভাগ্যও যেন আমাদের পাশে। তিস্তা আমাদের প্রাণ। যতদিন তার বুকে পানি থাকবে, ততদিন আমাদের ভাত-কাপড়ের অভাব হবে না, মতি ভাই।তিস্তা শান্ত থাকলে—সব ঠিক থাকবে। দৃশ্যান্তর: আলমগীরের বাড়ি)আলমগীরের স্ত্রী আমেনা উঠানে পাকা ধান রোদে হাসিমুখে শুকোচ্ছে।আলমগীর: বউ, এই ধান দেখে মনটা ভরে যায়! আল্লাহর অশেষ রহমত—ফসল খুব ভালো হয়েছে।আমেনা: এই তো, আল্লাহর রহমতে বছরের পরিশ্রমের সোনার ফসল এসেছে।এই আনন্দ শুধু আমাদের নয়, পুরো গ্রামের জন্যই আশীর্বাদ।
(এই সময় বজলুল প্রবেশ করে, গায়ে পুরনো চাদর, চোখে অদ্ভুত দীপ্তি)আলমগীর: কি বজলুল, তুমি এই সময় এলে?বজলুল (হেসে): ভাই, মহা বিপদে পড়েছি। আমার হাতে সাত হাজার টাকা লাগবে।আলমগীর: এত টাকা দিয়ে তুমি কি করবে?ফজলুল: ভাবছি আকাশে যাব। আকাশে যাওয়ার টিকিট কিনব।আলমগীর (হেসে ওঠে): তুমি কি পাগল হয়েছ? মানুষ কি আকাশে থাকে? কার সঙ্গে যাবে আকাশে?বজলুল (গম্ভীর মুখে): গতকাল সন্ধ্যায় বড়বাড়ির বাজারে গিয়েছিলাম।ওখানেই তালিব ভাইয়ের দেখা পেয়েছি।তিনি এখন আকাশে থাকেন। আমাকেও নিয়ে যাবেন বলেছেন।টিকিটের দাম সাত হাজার টাকা।
আলমগীর: তুমি একেবারেই পাগল হয়ে গেছ বজলুল!বজলুল (মৃদু হাসি): যেদিন সাহেরার দেওয়া বিচারে চেয়ারম্যান বলেছিলেন— “বজলুল, অতি বুদ্ধিমান লোকের এই গ্রামে থাকা উচিত নয়, তুমি গ্রাম ছেড়ে যাও”সেই দিনই ঠিক করেছিলাম, আমি গ্রাম ছাড়ব,কিন্তু থাকব এই গ্রামেরই আকাশে!(আলমগীর ও আমেনা দুজনেই স্তব্ধ। বজলুল ধীরে ধীরে তিস্তার পাড়ের দিকে চলে যায় পেছনে সূর্য লাল হয়ে ডুবে যাচ্ছে। দৃশ্য-২ : নদীর পানি কমছে পটভূমি: গ্রীষ্মের শুরুতে তিস্তার পানি কমে গেছে। নদীর চর জেগে উঠছে, ধান-পাটের ক্ষেত থেকে নদীর পানির দূরত্ব অনেক বেড়ে গেছে। চারপাশে বালুময় চর। কৃষকদের মুখে চিন্তার রেখা।নদীতে মাছ কমে যাওয়ায় মাছ ব্যবসায়ীরাও উদ্বিগ্ন।রাতে গ্রামের কৃষকেরা আলোচনায় বসে।
সভাপতিত্ব করেন গ্রামের বৃদ্ধ কাশেম আলী চাচা।আলমগীর:(কাশেম আলীকে উদ্দেশ করে)চাচা, আমাদের জীবনে দুঃখ নেমে এলো,এখনই যদি এই অবস্থা হয়। সারাবছর চাষাবাদ কেমন করে করব?কাশেম আলী: বাবা, আমাদের পানি বন্ধ করে দিয়েছে ভারত।্গজলডোবায় সুইচগেট দিয়ে ,পানি বন্ধ করেছে রেখেছে তারা। ভারত যদি পানি না ছাড়ে, আমরা প্রতিবছর লোকসানে পড়ব। একদিন ফসল চাষই বন্ধ হয়ে যাবে। আমরা মরুভূমির মতো অবস্থায় পরবো।হাফেজ: চাচা, এইটার একটা উপায় করতে হবে।না হলে পরিবার নিয়ে, না খেয়ে মরতে হবে আমাদের।তাহের: চাচা, আমার শ্বশুর বাড়ির গ্রামে গ্রীষ্মে মেশিন দিয়ে ফসল চাষ করে। আমাদেরও একজোট হয়ে মেশিন বসাতে হবে। না হলে পেট চলবে না প্রতদিন গ্রামের লোকজন মেশিন বসানোর কাজ শুরু করে। গর্ত যত খোঁড়া হয়, তত বালু ওঠে।
মাটির নিচ থেকে পানি ওঠে না। সবাই চিন্তিত হয়ে পড়ে।গ্রামের বাজার দৃশ্য) মানুষের মুখে উদ্বেগ, ভবিষ্যতের চিন্তা।চায়ের দোকানে, হাটের মোড়ে—সবখানেই তিস্তার পানি নিয়ে আলোচনা হয়। দিন যত যায় আলোচনা তত গড়ায়।মাছ ব্যবসায়ী: এই বছরে মাছ কম হবে,রে ভাই।তিস্তার জল এখনো স্বাভাবিক নয়।এই খরায় আমাদের জীবিকা একেবারে ঝুঁকিতে।
সুবভান মাঝি: নদী যদি না বয়, নৌকা চলবে কেমন করে? আমাদের মাছ ধরার দিন বুঝি শেষ হয়ে যাচ্ছে! কাশেম আলী (শান্তভাবে) বাবারা, ধৈর্য ধরো। তিস্তা আমাদের অনেক কিছু শিখিয়েছে কখনো সে খুশি, কখনো রাগ করে বন্যা আনে।কিন্তু মনে রেখো, মাটি যেমন দৃঢ়,আমাদের মনও তেমনি দৃঢ় রাখতে হবে। তিস্তার উপর বিশ্বাস রাখো, তিস্তা আমাদের নিঃশেষ করতে পারে না।
তিস্তা আমাদের সবার মা নীরবতা নেমে আসে। দূরে তিস্তা পাড়ের বাতাস বইতে থাকে।)দৃশ্য- ৩ : বর্ষার জল পটভূমি: গ্রীষ্মের তীব্র তাপ শেষে বর্ষায় তিস্তায় বন্যা এসেছে। তিস্তার আকাশে মেঘের ভেলা। বন্যায় গ্রামের অনেক ক্ষতি হয়েছে, তবুও মানুষ ভয় পায় না — কারণ এই তিস্তার জলই তাদের জীবনের আশ্রয়। কয়েকদিন পর পানি নেমে গেলে,গ্রামে আনন্দের হাওয়া বয়ে যায়। তিস্তার সঙ্গে সঙ্গে ফিরেছে মাছ, ফসলের আশা আর মানুষের হাসি।
(সকালবেলা, নদীর ঘাটে) আলমগীর: কাশেম আলী চাচা, তিস্তা আবার জীবন্ত হয়ে উঠেছে ! নদীর বুক ভরা পানি, মাছও ফিরে এসেছে। এইবার ফসলও ভালো হবে, আল্লাহর রহমতে। কাশেম আলী: বাবা, আমি তো বলেছিলাম—তিস্তার উপর বিশ্বাস রাখো। তিস্তা যদিও কাঁদায়, হাসায়ও সেই। এইবার আল্লাহ চাইলেই ঘরে ঘরে ধান উঠবে। (মহিলারা ঘাটে কাপড় ধুচ্ছে, বাচ্চারা পানিতে ঝাঁপ দিচ্ছে, হাসি ছড়িয়ে পড়ছে।) দৃশ্য -৪ (ভদ্র মাসের মাঝামাঝি) পটভূমি: আউশ ধান কাটার উৎসব চলছে। পুরো গ্রাম সোনালি ধানের গন্ধে ভরে গেছে। আলমগীর, মতি, হাফেজ, বজলুল, সবাই মাঠে ধান তুলছে,মেয়েরা উঠোনে খড় শুকাচ্ছে।
মতি (হাসতে হাসতে): এইবার আল্লাহর রহমতে এমন ফলন—যেন তিস্তা নিজে ধান বাইন্ধা দিছে রে ভাই!আলমগীর: সত্যি ভাই, এ সুখের দিন দেখতে কত কষ্ট পাইলাম।(এমন সময় প্রবেশ সুবভান মাঝির):গায়ে পুরনো গেঞ্জি, কাঁধে গামছা, মুখে চোরাগোপ্তা ভাব, চোখে রাতজাগা কান্তি।হাফেজ: এই রে সুবভান! তোর মুখটা এমন লজ্জা লজ্জা ক্যান?সুবভান (চুপচাপ): না, কিছু না রে ভাই… একটু গোলমাল হয়েছে গতরাতে এই কারণে …।
আলমগীর (হেসে): গোলমাল মানে?মতি: হয়ত আবার কারো নৌকা উল্টিয়েছে, না হলে কোনো কাণ্ড করে বসছে।সুবভান (মাথা নিচু করে): আসলে কাহিনীটা এই রে ভাই… আমি তো আশ্বিনে শিউলিকে বিয়ে করবো।গতকাল রাতে যাত্রী নিয়ে গিয়ে ছিলাম সোনাইনপুর । এক যাত্রীর কাছে নৌকায় কয়েক খান শাড়ি ছিল। চোখে এমন লাগল—ভাবলাম, আহারে, এইটা শিউলি কে পরাবো। এই জন্যেই শাড়িটা নিয়ে ফেলছি। আমি তো চুরি করি নাই । শাড়িটা দরকার তাই নিয়েছি। দরকারের জিনিস নিলে, চুরি হয় না । চুরি হলে হবে, তাও আমি তিনবার আসতাগফিরুল্লাহ পাঠক করেছি । আমার এটা মনে হয় চুরির মধ্যে পড়বে না! সুবভানের কথায় সবাই হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বজলুল অন্যত্র চলে যায়।
মতি: সুবভান, তুই প্রেমে পড়ছিস বটে! শিউলি জানলে তো তোর মাথায় শাড়ি না, লাঠি দিয়া ঘুরাবে! কাশেম আলী (হাসতে হাসতে): প্রেমের জোর বড় জিনিস রে! তিস্তার মতোই—কখনও শান্ত,কখনও ভাসায়।এই সময় আবার বজলুল প্রবেশ করে, হাতে একখানা পুরনো টিনের বালতি নিয়ে। বজলুল: আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি নতুন কাজ করব। এখন নতুন কাজ শুরু করতে যাচ্ছি। আলমগীর: এইবার আবার কি শুরু করেছো? বজলুল (গর্বভরে): তিস্তার পানি বিক্রি করব। বোতলে ভরে “তিস্তার বরকতময় পানি পোড়া” লিখে বাজারে চালাবো!মানুষ রোগ সারানোর জন্য কিনবে।মতি (হাসতে হাসতে): তোমার কারণে সব সময় হাসি খুশি থাকি বজলুল, তুমি সবাইকে অবাক কর, বজলুল! কাশেম আলী (মৃদু হেসে): দেখছো, নদী যখন ফিরে আসে, মানুষের মুখেও হাসি ফিরে আসে। এই হাসিই তিস্তার আসল গান। আমেনা ঘরে বসে গুনগুনিয়ে গান করে ।তিস্তার জলে ভাসে মোদের প্রাণ,ফসলের মাঠে ওঠে সোনার ধান।
বন্যা যায়, সুখ ফিরে আয় জল মোদের তিস্তা মায়ের দান। দৃশ্য ৫ : সবুভান মাঝির বাসর ঘর সময়:আশ্বিন মাসের মাঝামাঝি পটভূমি: বরযাত্রী’দের ভিড়ে আজ পুরো গ্রাম উৎসবমুখর।শিউলির মায়ের ক্ষুদ্র কুঠির ঘর আলোয় ভরে উঠেছে। খালের ধারে বাঁশের মাচা বেঁধে প্যান্ডেল সাজানো হয়েছে তিস্তা পাড়ের বিয়ে মানেই হাসি, ঢোল আর মজার গল্প।বজলুল: সবার মাঝে দাঁড়িয়ে বলে এই যে বর সুবভান মাঝি, কাল নৌকা চালিয়ে ছিল, আজ বিয়ের নৌকা বাইছে! তিস্তা যদি রেগে যায়, বৌটা নৌকা নিয়ে পালাবে না তো? সবাই হো হো করে হাসে। কেউ বলে — “বজলুল না থাকলে বিয়ের মজা অর্ধেক থাকত! বজলুল বলে,”আমি ছাড়া এই গ্রামে আনন্দ জমবে না, ভাই! (হাসির রোল ওঠে, ছোটরা আতশবাজি ফোটায়।) দৃশ্যান্তর:রাত গভীর হয়। চাঁদের আলোয় আলোকিত সুবভান মাঝির মাটির ঘর। বাসরঘর সাজানো হয়েছে রজনীগন্ধা, গোলাপ, হাসনাহেনা, কাঁঠালিচাঁপা, ফুলে ফুলে।সবুজ বাড়ি গ্রামের বাতাসে নদীর শ্যাওলার মতো গন্ধ, কাঁচা ভালোবাসার ভাসে।সুবভান (লজ্জিত হাসি নিয়ে):শিউলি, তোমার জন্য এই শাড়িটা আমি এক যাত্রীর কাছ থেকে নিয়ে এসেছি…। একটু থামে চুরি বললে ভুল হবে… তোমার জন্য দরকার ছিল, তাই নিয়েছি।
এই পাপের জন্য তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ পড়েছি। এই তোমার সামনেও একবার আস্তাগফিরুল্লাহ পড়লাম।শিউলি (অবাক হয়ে আছে): তুমি শাড়ি চুরি করেছ সুবভান (লজ্জায় হেসে): আরে,না গো শিউলি, রাগ করো না। আমার কাছে টাকা এত টাকা নাই । তোমাকে যেনো পুরাতন কাপড় দিয়ে নিয়ে আসতে না হয়,এই ভেবে নিয়েছি।শিউলি (মুখ ফিরিয়ে অভিমান করে): তুমি কেমন মানুষ!সুবভান (ধীরে কাছে এসে): অভিমান কোরো না তুমি। এই তোমার হাত ছুঁয়ে —কথা দিচ্ছি, যতদিন বাঁচি, তোমার কখনও ভাত-কাপড়ের অভাব হতে দেব না। দুজনের চোখে নীরব ভালোবাসা। বাইরে তিস্তায় জলের টলমল শব্দ, যেন আশীর্বাদ দিচ্ছে তাদের নতুন জীবনকে।
দৃশ্য–৬ সুবভান মাঝির মৃত্যু সময় : আগ্রয়ণ মাস স্থান: গ্রামের রাতে মেঘের গর্জন, বাতাস, বজ্রপাতের আলো। নদীর স্রোতের শব্দ শোনা যায়। আলমগীর: (আকাশের দিকে তাকিয়ে) হায় আল্লাহ! যদি এই পানি একটু পরে আসত! ধান কাটার আগেই সব ডুবে গেলো… সব শেষ!
আমেনা: হঠাৎ করে পানি এত বাড়ল কীভাবে? কাল রাতেও তো নদী ছিল শান্ত। আলমগীর: শুনেছি, ভারত থেকে আবার পানি ছেড়ে দেওয়া হয়েছে। তাই এত হঠাৎ স্রোত বেড়ে গেছে। আমাদের আমন ধান—সব ভেসে গেলো! আমেনা: (চোখে পানি) আল্লাহ, এ বছর কিছু রইল না আমাদের ভাগ্যে। দূরে নদীর ধারে সুবভান মাঝি নৌকা ঠেলে নামাচ্ছে নদীতে বজলুল দাঁড়িয়ে আছে। সুবভান: (হাসতে হাসতে) দেখুন বজলুল ভাই, যত পানি বাড়ে, মাছও তত আসে! আজ বড় জাল দিয়ে ধরব দেখি কী পাই।
বজলুল: আমি ও নামবো কি ?না, আপনাকে পাড় থেকে পাহারা দিবো? আমার আবার ভয় করে নামতে । যদি পানি চেলচেলাইয়া নৌকাসহ টেনে নিয়ে যায়…। সুবভান: (আত্মবিশ্বাসী হাসি) ভয় কিসের? এই নদীতেই তো আমাদের জন্ম! এই নদীই আমাদের মা-বাপের মতো বজলুল দাঁড়িয়ে থাকে সুবভান নৌকা নিয়ে ধীরে ধীরে স্রোতের দিকে এগোয়। বজ্রপাত। ঢেউয়ের গর্জন হঠাৎ চিৎকার সুবভান (দূরে থেকে): বজলুল ভাই! নৌকা… উল্টে যাচ্ছে…! আওয়াজ মিলিয়ে যায় পানির গর্জনে। বজলুল দৌড়ে গ্রামে সবাইকে খবর দেয়। সবাই দৌড়ে নদীর পাড়ে আসে। শিউলি: আকাশ বিদারক চিৎকার করে কান্না করে। শিউলি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সুবভানের মৃত্যুতে।
আলমগীর: দড়ি আনো! কেউ নৌকা আনো! একটু পরে নিস্তব্ধতা, কেবল পানির শব্দ, মেঘের গর্জন।অনেক খোঁজাখুঁজির প্রায় দুই ঘণ্টা পর সুবভানের লাশ উদ্ধার করে । রাতটা গ্রামের সবার জন্য একটা কালো রাত্রির হয়ে রইলো। পরদিন বাড়ির পাশেই সুবভানের মাটি হলো ।পরদিন টানা তিন দিন বৃষ্টির পানিতে ঘরবাড়ি গরু ছাগল পানিতে ভেসে গেলো । ভাঙা ঘরবাড়ি, মৃত গবাদিপশু, বালিতে ঢেকে থাকা ক্ষেত।
আলমগীর: (বালির ওপর দাঁড়িয়ে) এই মাটিতে একদিন ধান দুলত… আজ শুধু বালি আর মানুষের কান্না। আমেনা: নদী সবকিছু নিয়ে গেলো। ঘর নেই, জমি নেই, আলো নেই, স্কুল নেই, মনে হয় আমরা শ্মাশানে আছি আলমগীর:নদী মানুষকে ধীরে ধীরে গ্রাস করে, বউ। আগে একটু করে, পরে সবকিছু। একটি শিশু এসে দাঁড়ায়) ছেলে: বাবা, আজ স্কুলে যাবো না?আলমগীর:(চুপচাপ তাকিয়ে) স্কুল তো নদীর পেটে চলে গেছে, বাবা…বাতাসে শোকের শব্দ, নদীর গর্জন ধীরে মিলিয়ে যায়। আলো নিভে আসে।
দৃশ্য-৭ বজলুলের মায়ের মৃত্যু সময়: জ্যৈষ্ঠ মাস স্থান: তিস্তার বালুচর ও গ্রামের নিস্তব্ধতা পটভূমি: রোদ্দুরের ঝলকানি, বাতাসে ধুলো উড়ছে। নদীর বুক শুকিয়ে বালুচর জেগে উঠেছে। দূরে কিছু মানুষ অলস বসে আছে। আলমগীর:(দীর্ঘশ্বাস ফেলে) একসময় এই মাটিতে ধান দুলতো… এখন শুধু বালি আর গরম হাওয়া।মতি: (চোখ নামিয়ে) হ্যাঁ ভাই, সূর্য যেন আগুন হয়ে উঠেছে। বৃষ্টির কোনো চিহ্নই নেই। আমরা না খেয়ে মনে হয় মরব !
আলমগীর: গ্রামের মানুষ সব ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ কাজ পায় না, কেউ খেতে পায় না।তুই ও যা মতি । কোথাও গিয়ে কাজ খুঁজে বের কর। মতি : ভাই, এছাড়া তো আমার আর উপায় নাই !দৃশ্যান্তর: বজলুলের ভাই মিঠু বিকাল বেলায় একটা গরু নিয়ে চরে এসেছে এবং কিছু ঘাস কাটছে । দূরে বজলুল ছুটে আসে বজলুল: ভাই,মা’র অবস্থা খুব খারাপ! হাঁপ ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না! মিঠু: (চমকে উঠে!) কী বলছিস? এখনই চল, দেখি মা’র কাছে। দুজনেই দৌড়ে যায়…আলো বদলে অন্ধকার রাত। বজলুলের মায়ের অবস্থা আর ও কঠিন । একটা খাটের উপর বজলুলের বৃদ্ধা মা শুয়ে আছেন। দু’ভাই পাশে বসে আছে, হাতে হারিকেন।
মা: (মৃদু কণ্ঠে) বজলুল…মিঠু … আল্লাহর দোহাই, আমায় হাসপাতালে নিয়ে যা… বা’জান শ্বাস নিতে কষ্ট হচ্ছে রে বাপ! বজলুল:(কান্নাজড়িত কণ্ঠে) মা, রাত অনেক হয়েছে… এখন নদীর স্রোতেও বালি জমেছে, পথ নেই… তাও যাবো! তুমি চিন্তা কোরো না, মা।মিঠু: (দৃঢ়ভাবে) বজলুল, খাটের পায়ায় দড়ি বাঁধ। হারিকেন টা নাও। আমরা এখনই বের হবো। তারা খাটে মাকে শুইয়ে নিয়ে নদীর চরে হাঁটা শুরু করে। বাতাসে বালির ঝড়। দূরে বজ্রপাতের শব্দ। বজলুল:(হাঁপাতে হাঁপাতে) ভাই, পা ফেলতে কষ্ট হচ্ছে… কত দূর মিঠু: হাঁটতে থাক! থামলে মা বাঁচবে না! অন্ধকার ধীরে ধীরে আলোয় পরিণত হয়। ভোরের আলো ফোটে। তারা দুই ভাই ভীষণ ক্লান্ত, মুখ ঘামে ভেজা।
বজলুল:(মাটি ছুঁয়ে) আমরা লালমনিরহাটে পৌঁছে গেছি ভাই। হাসপাতাল সামনেই… হাসপাতালের ডাক্তার দশটায় বজলুলের মাকে দেখেন ডাক্তার:আপনি দেরি করে ফেলেছেন… আমি দুঃখিত, উনি আর নেই। দুই ভাই স্তব্ধ। কেউ কিছু বলে না। বজলুল:(নির্বাক দৃষ্টিতে তাকিয়ে) ভাই! মা গেলেন… মিঠু: (মৃদু স্বরে) সারারাত হাঁটলাম… এখন চোখে পানি নেই… শুধু আগুন… আগুন জ্বলছে ভিতরে…জীবনের আলো অন্ধকার হয়। দৃশ্য বদলায়। দুপুরের রোদ। দুই ভাই আবার খাটে করে মায়ের মৃতদেহ গ্রামে ফিরছে।
গ্রামের এক বৃদ্ধা: (চোখ মুছে) ওগো, মা’টা তো সারাজীবন দুঃখ পেয়েই গেলো…বেটি খুব ভালো ছিলো… মিঠু চুপচাপ খাট নামায়। মাগরিবের আজানের শব্দ ভেসে আসে। জানাজার প্রস্তুতি চলছে। বজলুল: (মৃদু কণ্ঠে) ভাই… আল্লাহ যেনো মা’কে শান্তি দেন… মিঠু: (আকাশের দিকে তাকিয়ে) নদী সবকিছু কেড়ে নিলো, কিন্তু আমাদের মাকেও নিতে হলো! তবু আমরা হার মানবো না। বজলুল: এই মাটিতেই একদিন আবার সবুজ ফসল গজাবে… দৃশ্য -৮ শিক্ষিত যুবকের আগমন স্থান:সবুজ বাড়ি গ্রাম পটভূমি : গ্রামে শুকনো চর, ধুলো, তিস্তার পানি কমে গেছে। খুব অল্প মানুষ। বাতাসে নীরবতা।হাফেজ মিয়ার ছেলে হাশেম গ্রামে প্রবেশ করছে। চোখে হতবস্থা ও বিস্ময়। হাশেম এত দিন বাহিরে ছিল। অনেক দিন গ্রামে আসে নি।
হাশেম: (নিজের সঙ্গে) এই গ্রাম… আগে যারা হাসি-আনন্দ ছড়াতো, আজ কোথায় সবাই? পানি গেছে, চর শুকিয়ে গেছে, কেউ নেই…সব কিছু যেনো বিরান মরুভূমি। গ্রামে কিছু শিশু খোলা মাঠে বসে আছে। হাশেম:(শিশুদের দিকে তাকিয়ে) তোমরা কী করছো, বাচ্চারা? শিশুরা লজ্জা পেয়ে নীরব। হাশেম: (মৃদু হাসি দিয়ে) ঠিক আছে, চিন্তা করো না। আমি তোমাদের পড়াশোনা শিখাবো। তবে আগে তোমাদের জন্য বই দরকার…হাশেম তার বন্ধুর তামিম কে কল দেয়। তামিমের বাবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। হাশেম তামিমের সাথে ফোনে কথা বলে… হাশেম: ভাই, আমাদের গ্রামের ছেলে-মেয়েরা পড়াশোনা করতে চায়। তবে এখানে বই নেই, খাতা কলম নেই। আমার কাছে টাকা নেই বই কিনে দেওয়ার। তামিম: ঠিক আছে হাসেম, আমি বাবাকে বলছি। স্কুল থেকে কিছু নতুন- পুরোনো বই পাঠানো হবে। পরের দিন, বই এসে পৌঁছে। হাশেম শিশুদের বই হাতে তুলে দেয়। হাশেম: (উৎসাহ দিয়ে) চল, বাচ্চারা, পড়াশোনা শুরু করি। তোমাদের অনেক কিছু শিখতে হবে,জানতে হবে। শিশুদের নিয়ে হাশেম কাঁঠাল গাছের তলায় বসে পড়াশোনা শুরু করে। শিউলি, নিজের মেয়েকে হাশেমের কাছে পাঠাতে আসে। শিউলি: (চুপচাপ, চিন্তিত) হাশেম… আমার মেয়েকে পাঠাতে চাই… কিন্তু খাতা কলম কেনার টাকার ব্যবস্থা নেই। হাশেম: চিন্তা করো না, ভাবি। আমি চেষ্টা করবো তোমার মেয়েকে পড়াশোনা শেখানোর।
শিউলি:(নীরব হেসে) আমি তো সংসার চালাই হাঁসের ডিম বিক্রি করে।তোমার ভাই মানুষটা সেই রাতে… আমার কাছে টাকা নেই, তবুও ওরে তোমার কাছে শেখাতে চাই। হাশেম মেয়েকে বই ও খাতা দেয়। শিশু শিখতে শুরু করে। বাতাসে কাঁঠাল গাছের ছায়ায় আলো পড়ছে।হাশেম: হাশেম খুব সুন্দর করে শিশুদের পড়ানো শুরু করে… হয়তো একদিন এই গ্রাম আবার নতুন আলো পাবে। দৃশ্য- ৯: আলমগীরের দরিদ্র গ্রস্থ জীবন স্থান:আলমগীরের বাড়ি ও তিস্তা নদীর পাড় ফসলি জমি শুকনো, নদীর পানি কমে গেছে, চারপাশে নীরবতা। আলমগীরের ঘর খালি, বাতাসে ধুলো। আলমগীর চেয়ার-টেবিলের সামনে বসে, মাথায় চাপে ভরা হাত।
আলমগীর: (নিজের সঙ্গে, গভীর হতাশায়) এইভাবেই চলবে… প্রতিদিন শুধু অভাব… ফসল নাই, খাদ্য নাই… সংসার চালানো অসম্ভব… আমি আর পারছি না…আমেনা ধীরে ধীরে ঘরে আসে, চোখে অশ্রু আমেনা: তুমি কী ভাবছো? দয়া করে আমাকে বলো…আলমগীর:(কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু) বউ… আমি আর সহ্য করতে পারছি না। এই অভাব… এই দারিদ্র,,, আমি,,, আমি,,,চোখে (বাকরুদ্ধ) কান্না …আমেনা: চোখের জল মুখে তুলে) তুমি এভাবে… আমি সহ্য করতে পারবো না।
আমরা একসাথে আছি…আলমগীর: দীর্ঘশ্বাস, মৃদু কণ্ঠে) বউ, আমি চাই না আমাদের সন্তানরা এই দারিদ্র্যের শাস্তি ভোগ করুক… তাই আমি… আমি শেষ পথ বেছে নিচ্ছি… আলমগীর বাইরে যায়, নদীর তীরে চলে আসে। বাতাসে তিস্তার পানি নীরব, ঢেউয়ের নরম শব্দ। আলমগীর: (নিজের সঙ্গে) তিস্তা… তুমি আমার শেষ স্বপ্নের সাক্ষী থাকো… আলমগীর আত্মহত্যা করে নদীতে ঝাঁপ দেয়। পানি ঢেউ খেলায় অন্ধকারে মিলিয়ে যায়। আমেনা চিৎকার করে বাইরে আসে আমেনা : না!না! না! আমার কি হবে গো…! আমেনা নিজেও তিস্তায় ঝাঁপ দেয়। নদীর ঢেউ তাদের ভেসে নিয়ে যায়। বাতাসে কেবল জল, নীরবতা এবং দূরে গ্রামের অচেনা চিৎকার।
জীবনের আলো ধীরে ধীরে নিভে অন্ধকার হয়ে যায়। দূরে নদীর খরস্রোতা মৃদু গর্জন শোনা যায়। দৃশ্য–১০ সাংবাদিক আগমনের দিন সময়: দৃশ্যের শেষ স্থান: সবুজবাড়ি গ্রাম ভাঙা রাস্তা, তিস্তার শুকনো চর, ধুলো উড়ছে। সাংবাদিক আসছে, ক্যামেরা হাতে। নদী ভাঙন ও খরা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা জন্য।)
সাংবাদিক:(ক্যামেরার দিকে) আমরা আজ লালমনিরহাট জেলার সবুজবাড়ি গ্রামে এসেছি। এখানে তিস্তা নদীর ভাঙন ও বন্যায় মানুষের দুর্দশার চিত্র অত্যন্ত ভয়াবহ।গ্রামের মানুষ সামনে আসে, অশ্রু, হতাশা ও হতভম্ব অবস্থা। সাংবাদিক:(গ্রামের মানুষের দিকে) ভাই-বোনেরা, আপনারা কি বলতে চান? আমাদের দেশের জন্য কি বার্তা আছে? হাশেম:(মাইক হাতে, দৃঢ় কণ্ঠে) আমরা শুধু চাই তিস্তা নদী বাঁচুক। এই নদী আমাদের জীবন।(গ্রামের সবাই মিলে) গ্রামের মানুষ: তিস্তা বাঁচাও! আমাদের জীবন বাঁচাও! নদী আমাদের মা, নদী আমাদের প্রাণ! ভাঙন রোধ করো, গ্রামের স্বপ্ন রক্ষা করো! পানি সুরক্ষা, জীবন রক্ষা!আমরা মরতে চাই না ! আমরা বাঁচতে চাই।
(হাশেম সামনে এসে) হাশেম: আসো সবাই! তিস্তা রক্ষা করি, আমাদের ভবিষ্যৎ রক্ষা করি! নদীর পানিকে সুরক্ষা দিই, নদীকে জীবিত রাখি! (গ্রামের সবাই একসাথে মিছিল শুরু করে, রাস্তা দিয়ে এগোতে থাকে। স্লোগান উচ্চারিত হয়)
গ্রামের সবাই: তিস্তা নদী বাঁচাও! জীবন বাঁচাও! ভারতের অবৈধ পানি দখল হটাও । ভাঙন রোধ করো! ভবিষ্যৎ বাঁচাও! (দূরে নদীর কোলের দিকে ক্যামেরা, হাশেম মাইক হাতে) হাশেম: (মৃদু কণ্ঠে, গান গাইতে শুরু করে) তিস্তার জলে ভাসে প্রাণ, পানি নীরব, জীবন মান। রক্ষা করি নদীকে আমরা, ভবিষ্যতের জন্য এই স্লোগান।(গ্রামের মানুষ ধীরে ধীরে গান গাইতে শুরু করে, বাতাসে আশা ও শক্তির আলো। সূর্যের আলো নদীর বুকে হালকা উজ্জ্বল হয়, নদীর স্রোতের শব্দ ধীরে ধীরে মিলিয়ে আসে।)
( সূর্যের আলো নদীর পাড় হতে, পশ্চিম গগনে অস্ত গেলো । সবাই নিস্তব্ধ হয়ে নদীর বুকে দাঁড়িয়ে রইলো।)
( সমাপ্তি)