1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে

শিশির আহমেদ (ঢাকা)
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 220 Time View
297

শিশির আহমেদ (ঢাকা)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। তালিকায় উল্লেখ করা হয়েছে, দিনাজপুর–৩, বগুড়া–৭ এবং ফেনী–১ আসন থেকে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া–৬ আসনে প্রার্থী হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর ঠাকুরগাঁও–১ আসনে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যান্য হেভিওয়েট প্রার্থী ও তাদের আসনসমূহঃ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ – ভোলা–৩ মির্জা আব্বাস – ঢাকা–৮ গয়েশ্বর চন্দ্র রায় – ঢাকা–৩ ড. আব্দুল মঈন খান – নরসিংদী–২ লুৎফুজ্জামান বাবর – নেত্রকোণা–৪ ইকবাল হাসান মাহমুদ টুকু – সিরাজগঞ্জ–২ আমান উল্লাহ আমান – ঢাকা–২ ড. মোশাররফ হোসেন – কুমিল্লা–১ সালাহউদ্দিন আহমদ – কক্সবাজার–১

ফজলুর রহমান – কিশোরগঞ্জ–৪ এমরান সালেহ প্রিন্স – ময়মনসিংহ–১ মাহবুব উদ্দিন খোকন – নোয়াখালী–১ বরকত উল্লাহ বুলু – নোয়াখালী–৩। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – লক্ষ্মীপুর–৩ এহসানুল হক মিলন – চাঁদপুর আমিনুল হক – ঢাকা–১৬ হুম্মাম কাদের চৌধুরী – চট্টগ্রাম–৭ সাইফুল ইসলাম নিরব – ঢাকা–১২ ইশরাক হোসেন – ঢাকা–৬ সানজিদা ইসলাম তুলি – ঢাকা–১৪ সালাহ উদ্দিন – ঢাকা–১৯ শাহজাহান চৌধুরী – কক্সবাজার–৪ নুরুল আমিন – চট্টগ্রাম–১ সরওয়ার জামাল নিজাম – চট্টগ্রাম–১৩ শামা ওবায়েদ – ফরিদপুর–২

আহমেদ আজম খান – টাঙ্গাইল–৮ এছাড়া ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা–২০ (ধামরাই) আসনে এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেনি বিএনপি।দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই আসনে চারজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দৌড়ে রয়েছেন আলহাজ তমিজ উদ্দিন আহমেদ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, নাজমুল হাসান অভি এবং সুলতানা আহমেদ।তারা সকলেই আশাবাদী দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে দু–এক দিনের মধ্যেই বাকি আসনগুলোর মনোনয়ন ঘোষণা করা হবে।

তিনি বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ। খুব শিগগিরই সব আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”জানা গেছে, প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসে, যা প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়।লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026