1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মধুপুরে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড

এরশাদ আলী লিটন,
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 120 Time View
191

এরশাদ আলী লিটন,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইল মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকায় ইয়াবা সেবনের দায়ে রবিউল (২৮) নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এই অপরাধে দন্ড প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। গ্রেপ্তার রবিউল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াবাসেবী রবিউল মাদক সেবনের পর পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। নানা দুর্ব্যবহার করেন। বাবা-মা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হয় এবং তাৎক্ষণিক বিচার শেষে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় অভিযানে সহায়তা করেন মধুপুর থানা পুলিশের সদস্যরা। কারাদণ্ড ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026