1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলবাড়ীতে বন্যা মোকাবিলায় স্থানীয় জনগণের জন্য কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বদরুজ্জামান বিপ্লবফুলবাড়ী (কুড়িগ্রাম) 
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 184 Time View
401

বদরুজ্জামান বিপ্লবফুলবাড়ী (কুড়িগ্রাম) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্থানীয় জনগণের জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সহযোগিতায় ছিল ইফাদ ও রাইমস।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা’র প্রভাতী প্রকল্পের পরিচালক ও সমন্বয়ক নেতাই দে সরকার।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও প্রভাতী প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মওদুদ হাসান,শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল,এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমানসহ আরও অনেকে।

কর্মশালায় প্রভাতী প্রকল্প–ডিডিএম কম্পোনেন্ট এর আওতায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, “আগাম সতর্কবার্তা প্রচার ব্যবস্থা উন্নত হলে স্থানীয় জনগণ বন্যা ঝুঁকি হ্রাসে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026