1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা

মো: সিহাব সরকার, গাইবন্ধা জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 126 Time View
191

মো: সিহাব সরকার,গাইবন্ধা জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।রবিবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তিনজনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলীর (৩২) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)শরীফ আল রাজীব,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ায় জনৈক আব্দুস সালামের বসতবাড়ির পার্শ্বে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে থেকে তিনটি গরু চুরি করে নিয়ে পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসে।তখন সবাই মিলে লাঠিসোঁটা হাতে পিকআপের পিছনে তাদের ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়।সেখানে এলাকাবাসীর বাঁধার মুখে পিকআপ থেকে তিনজন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়।এসময় শত শত উত্তেজিত জনতা ইট পার্টকেল ছুড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই চোর নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়।পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ সহ আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপর দুইজনের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026