1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 116 Time View
180

মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ ০২ নভেম্বর সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক, সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) জনাব মোঃ নাজমুস সাকিব।এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্ত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ,ডি আই ও-১,ওসি ডিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদেরকে পুরষ্কৃত করা হয়।কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট বিভিন্ন বিষয়ে তাদের দাবি দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত দাবি দাওয়া ও প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026