1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফলে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি 

রুবেল হোসাইন (পটুয়াখালী) জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 134 Time View
209

রুবেল হোসাইন (পটুয়াখালী) জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতারের সংবাদ প্রকাশের করা জেরে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. অহিদুজ্জামান ডিউক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে, থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেস সংলগ্ন তার নিজ বাসার সামনে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ পৌর শহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে সোহাগ খান (৩০) এবং ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় ইয়াবা ক্রেতাদের ফোনে যোগাযোগ পাওয়ায় আরও কয়েকজনকে আটক করা হলেও, তাদের কাছ থেকে মাদক না পাওয়ায় পুলিশ পরে পাঁচজনকে ছেড়ে দেয়।এই ঘটনা নিয়ে “বাউফল ফেস” নামের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।সংবাদ প্রচারের পরপরই অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে সংবাদ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।পরে গভীর রাতে মুখোশ পরা কয়েকজন তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাকে ও তার পরিবারকে শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকিও দেয় তারা।অহিদুজ্জামান ডিউক বলেন, সংবাদ প্রচারের পর থেকেই আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।বাউফলে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সকল সাংবাদিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের পরিবারকে হুমকি দেওয়া সংবাদপেশার ওপর আঘাত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026