1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনীতে সমবায় দিবসে নারীদের মাঝে ৩২ লক্ষ টাকার ঋণ বিতরণ

মোহাম্মদ হানিফ, ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 137 Time View
218

মোহাম্মদ হানিফ, ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পুরস্কার বিতরণ ও নারীদের মধ্যে ঋণ বিতরণের আয়োজন করা হয়।শনিবার (১ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন।জেলা সমবায় অফিসার মো: জহির আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাটোয়ারী, নারী জাগরণ মহিলা সমবায় সমিতির সভাপতি জুলেখা আক্তার ডেইজি, মহিপাল ফল ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক এবং সদর উপজেলা সমবায় সমিতির সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম।জেলা সমবায় সমিতির মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ জনগোষ্ঠীর সমন্বয়ে ক্ষুদ্র ঋণের মাধ্যমে মাছ চাষ, হাঁস-মুরগি পালন, গরু ও ছাগল পালনসহ নারীদের সেলাই, পোশাক ও অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ উদ্যোগের ফলে শত শত নারী স্বনির্ভর হয়ে উঠছে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।অনুষ্ঠানে জেলায় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে বিরিঞ্চি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউছুপ হাজারী পুরস্কার গ্রহণ করেন। দাগনভূঞা উপজেলার চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্য দুলাল চন্দ্র দাসও সমিতির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।দিবসটি উপলক্ষে নারী উন্নয়নের লক্ষ্যে ৩২ জন নারীর মধ্যে ৩২ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026