1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোদাগাড়ীতে পদ্মা নদীতে মিথেন গ্যাসের অস্তিত্ব, এলাকায় চাঞ্চল্য

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 143 Time View
217

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীর তলদেশে মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে গ্যাসের আশানুরূপ উপস্থিতি নিশ্চিত করেছে। তারা পরীক্ষার জন্য নমুনা হিসেবে তিন বোতল গ্যাস সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে বুদবুদ উঠছে। মঙ্গলবার স্থানীয়রা বিষয়টি প্রথম লক্ষ্য করেন এবং দিয়াশলাই জ্বালিয়ে দেখেন, বুদবুদ থেকে আগুন জ্বলে উঠছে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়।

ঘটনার পর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। ফায়ার সার্ভিসের সদস্যরা বুদবুদ ওঠার সত্যতা নিশ্চিত করে ইউএনওকে প্রতিবেদন দেন। পরে ইউএনও বিষয়টি বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়ে তদন্তের অনুরোধ করেন।শনিবার দুপুরে বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম, উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম, এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক রাসেল কবীর ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন ইউএনও ফয়সাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

পরিদর্শন শেষে বাপেক্সের দলটি জানায়, নদীর পাড় ও তীর সংলগ্ন পানিতে অন্তত অর্ধশত স্থানে বুদবুদ উঠছে। গ্যাস ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষায় মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। পরবর্তীতে তারা নদীর অপর পাড়েও কয়েকটি স্থান থেকে একই ধরনের গ্যাস বুদবুদ দেখতে পান।ইউএনও ফয়সাল আহমেদ বলেন,গ্যাসের বুদবুদ ওঠার খবর পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। বাপেক্স এসে নিশ্চিত করেছে, এখানে মিথেন গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই এলাকাটি সাময়িকভাবে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানান,আমরা ডিটেক্টরের মাধ্যমে মিথেন গ্যাসের আশানুরূপ উপস্থিতি পেয়েছি। নমুনা হিসেবে তিন বোতল গ্যাস সংগ্রহ করা হয়েছে। এখন ল্যাব পরীক্ষার পর জানা যাবে, এটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস কিনা, নাকি জৈব পদার্থ পচে তৈরি অল্পমাত্রার গ্যাস। পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের আশা, পরীক্ষায় যদি এটি বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য গ্যাস হিসেবে প্রমাণিত হয়, তাহলে রাজশাহীর এই অঞ্চল নতুন এক জ্বালানি সম্ভাবনার দিক খুলে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026