1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহী মহানগর বিএনপি’র কমিটি ঘোষণা- সভাপতি মামুন, সম্পাদক রিটন

আলফাজ হোসেন রাজশাহী প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 184 Time View
287

আলফাজ হোসেন রাজশাহী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ মামুন, আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান সফিক রিটন।দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই আংশিক কমিটি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে। মহানগরে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল হুদা।এছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে।দলীয় নেতাকর্মীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন তারা।বিএনপি সূত্রে আরও জানা যায়, নতুন কমিটির নেতৃত্বে রাজশাহীতে দলীয় কার্যক্রমকে গতিশীল করা, তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করাই এখন প্রধান লক্ষ্য।দলীয় দফতর সূত্রে জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর প্রত্যেকটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026