
সাহের আলী রৌমারী উপজেলা প্রতিনিধি
রৌমারী উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের রাজা, জনগণের আস্থার প্রতীক রৌমারী রাজনীতি মানেই এখন এক নাম মোঃ আব্দুর রাজ্জাক চেয়ারম্যান।তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এক আন্দোলনের নাম, এক বিশ্বাসের প্রতিচ্ছবি।১৯৮৬ সাল হতে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের জেল-জুলুম, মামলা, নির্যাতন কিছুই তাকে দমাতে পারেনি।তিনি ছিলেন, আছেন এবং থাকবেন রৌমারী ,রাজিবপুর ও চিলমারী উপজেলার সাধারণ মানুষের পাশে, জনগণের কল্যাণে, দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে।স্থানীয় নেতা-কর্মীদের সাথে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয় পারিবারিক ভালোবাসার মতো ঘনিষ্ঠ।যে কোনো বিপদে-আপদে আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ছুটে গেছেন মানুষের পাশে।বিএনপির প্রতিটি সংগ্রামে তার অবদান অনস্বীকার্য।২৮ কুড়িগ্রাম ৪ আসনের তৃণমূল নেতাকর্মীরা আজ একবাক্যে বলছেন,আমরা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারি না।বিগত সময়ের উন্নয়ন, গণমানুষের প্রতি ভালোবাসা, দলীয় নির্দেশে প্রতিটি আন্দোলনে নেতৃত্বদান এসবই প্রমাণ করে, রৌমারী রাজনীতিতে আব্দুর রাজ্জাক চেয়ারম্যান এক উজ্জ্বল নক্ষত্র।তিনি সব সময় দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, দলের প্রতি অনুগত, কর্মীদের প্রতি স্নেহময়।দীর্ঘ সময় ধরে রৌমারী বিএনপির হাল শক্ত হাতে ধরে রেখেছেন তিনি।দলের সংকটকালেও মাঠ ছাড়েননি, জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রেখেছেন নিবিড়ভাবে।তৃণমূলে এখন যে ঢেউ তা শুধু একটি দাবিই জানাচ্ছে আমরা চাই আমাদের প্রিয় নেতা, রৌমারী উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মী উজ্জীবিত করার কারিগর আব্দুর রাজ্জাক চেয়ারম্যান এবার ২৮ কুড়িগ্রাম ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ,তিনি রৌমারী ,রাজিবপুর ও চিলমারী উপজেলা সাধারণ মানুষের প্রতিটি সুখ-দুঃখের সাথী।তিনি শিক্ষার প্রসার, যোগাযোগ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছেন নিরলসভাবে।তাই আজ রৌমারী উপজেলার প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে গ্রামীণ জনপদ।সবখানেই একটাই আলোচনা, একটাই প্রত্যাশা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে চাই আমাদের জননেতা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান।বিএনপির নিবেদিত এই সৈনিকের নেতৃত্বে রৌমারী উপজেলায় পুনরায় গণজোয়ার সৃষ্টি হচ্ছে।যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক-শ্রমিক সবাই আজ এক কণ্ঠে বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন, জননেতা আব্দূর রাজ্জাক চেয়ারম্যান এর সালাম নিন ধানের শীষে ভোট দিন।আব্দুর রাজ্জাক চেয়ারম্যান একটি নাম, একটি ইতিহাস, একটি প্রেরণা।তিনি ৮ কুড়িগ্রাম ৪ আসনে জনগণের ভালোবাসার অন্য এক নাম।আগামী দিনেও এই ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যাবেনজনগণের অধিকার আদায়ের সংগ্রামে জনগণের নেতা, রৌমারী উপজেলা বিএনপির গর্ব, সংগ্রামী আহ্বায়ক ও ৪ নং রৌমারী সদর ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান ।