
মামুনুর রহমান(টগর) হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি
হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা থেকে এক্’ই জেলার হরিণাকুন্ডু থানাতে ১৮/৬/২০২৬ ইং তারিখে যোগদান করেছেন।তিনি হরিণাকুন্ডু থানাতে যোগদান করার পর থেকেই আশ্চর্য জনক ভাবে পাল্টাতে শুরু করেছে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এ যেন অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের এক কারিসমা।তাছাড়া অপরাধীরা যেন তার নাম শ্রবন করলেই সব অপরাধ করার চিন্তা ভাবনা ভুলে যায়।তিনি যোগদান করার পর থেকেই উপজেলা বিভিন্ন এলাকা ও গ্রাম থেকে মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, লিখিত অভিযোগের সমাধান, অভিযোগ মামলা উপযোগী হলে মামলা,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।অপরাধীদের কাছে থানা পুলিশ এখন মূর্তিমান আতঙ্ক।এরপর পরই উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ হরিণা কুন্ডু থানার কর্মরতদের প্রশংসা করছে ও এই প্রশংসা কারীদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।পুলিশের এই চৌকস কর্মকর্তার প্রশংসা করে মিডিয়া তালিকা ভুক্ত জাতীয় দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার হরিণা কুন্ডু উপজেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম ও জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক মামুনুর রহমান টগর বলেন, হরিণাকুন্ডু থানায় যোগদানের পর থেকে তিনি এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একের পর এক যে অভিযান পরিচালনা করছেন যা অবশ্যই প্রশংসার দাবি রাখে।কৌতূহল বসত তার এই অপরাধ দমন কারিশমাটিক বিষয়ে জানতে চাইলে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, জনগণ পুলিশের বন্ধু, জনগণের সেবায় পুলিশের মুখ্য দায়িত্ব। তিনি আরো বলেন, যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম পরিধান করেছি সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি পাশাপাশি পুলিশ ডিপার্টমেন্টের একক অর্জন বলে কোন কথা নেই যা কিছু অর্জন হয় তা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয় তবে সেখানে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনদের নির্দেশনা থাকে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।