1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী 
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 143 Time View
233

বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার (১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মমিনুর রহমান, এবং সিভিডিবি প্রকল্পের বড়ভিটা সার্বিক গ্রাম উন্নয়ন কর্মী আব্দুল কাইয়ুম।

আলোচনা শেষে ২০২৪-২৫ অর্থবছরে ফুলবাড়ী উপজেলায় সর্বোচ্চ সরকারি রাজস্ব ও সিডিএফ প্রদানকারী তিনটি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।প্রথম স্থান অর্জন করে গঙ্গারহাট সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, দ্বিতীয় স্থান শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, এবং তৃতীয় স্থান তালুক শিমুলবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. উপস্থিত বক্তারা বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য, পরিশ্রম ও বিশ্বাস যা সমাজ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026