
আঃ রহিম ঘরামী কলাপাড়া
কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন, সরদার মার্কেট যে কোন সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ৫০, এর ও বেশী ব্যবসায়ীরা, গত বছর থেকেই রয়েছে ঝুঁকি পূর্ণ অবস্থায়, দুই তলা বিশিষ্ট টিনসেটের মার্কেট, নেই কোন পিলার, নেই কোন ফাউন্ডেশন, কাঠের খুঁটির উপর ভর করে দাঁড়িয়ে আছে, সমুদ্রের ঢেউয়ে ধুয়ে সরে গিয়েছে নিচের বালু, নিচ তলায় রয়েছে মার্কেট, সেখানে রয়েছে ৫০ এর বেশি দোকান, কাঠের মাচার উপর সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করে বসানো হয়েছে টাইস , করা হয়েছে দুই তলা,, দোতলায়
রয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ১৫ রুম বিশিষ্ট,সেখানে শত শত পর্যটকরা খাবার খাচ্ছেন ও রাত্রি যাপন করছে, দুই তলাই ঝুঁকি পূর্ণ, সেখানে শুরু হয়েছে তিন তলার কাজ , উপরে উঠানো হয়েছে শত শত টন লোহার এংগেল, সিমেন্ট, পাইপ, টিন, কাঠ, অন্যান্য সামগ্রী, কখন যেন ভেঙে মুচড়ে পড়ে নিচে থাকা ব্যবসায়ী ও মার্কেটে আসা হাজারো পর্যটকের উপর , যেতে পারে শত শত মানুষের জীবন, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলছেন এই ভবনের মালিক মোঃ হিরন সরদার কারো কোন তোয়াক্কা করে না, আমার নিষেধ করেছি তিনি শুনছে না, আমারা আতংকে আছি কখন যেন আমাদের সব শেষ হয়ে যায়।