
নীলফামারী জেলার ডিমলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ বৃত্তি পরীক্ষা–২০২৫।আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে শুরু হয় এই পরীক্ষা।ডিমলা বিন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর কণ্ঠের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। এবারের এই কেন্দ্রটিতে মোট ১২৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেআলহামদুলিল্লাহ।তিনি আরও বলেন,প্রতিবছর কিশোর কণ্ঠের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভবিষ্যতে নেতৃত্বের গুণাবলি অর্জন করে।কিশোর কণ্ঠ নীলফামারী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় ডিমলা কেন্দ্রে মোট ১২৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পবিত্র জুমার দিনেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক ও প্রশংসনীয়। এ সময় আরও উপস্থিত ছিলেন—ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, হল সচিব বাবলুর রহমান এবং ডিমলা বিন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পরীক্ষা চলাকালীন অভিভাবক ও শিক্ষকরা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং তাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ায়।”পুরো পরীক্ষা জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, শিক্ষার্থীদের মুখে ছিল সাফল্যের প্রত্যাশা আর আনন্দের হাসি।