1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোডাউন ফাঁকা চাল নাই কে করলো চুরি, বুদ্ধির খেলায় চোর ধরলেন মালিক 

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার 
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 136 Time View
197

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাল চুরির সময় হাতেনাতে মাহফুজ আলী (৩৮) নামের এক যুবককে আটক করেছেন চাল ব্যবসায়ী।শুক্রবার (৩১ শে সেপ্টেম্বর ) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বাজার এলাকায় চোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটক মাহফুজ আলী একই এলাকার সামছু’র ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজ আলী মূলত মাদকসেবী এবং পেশায় একজন চোর। সে প্রায় দুই মাস যাবৎ বাড়ির পার্শ্ববর্তী চাল ব্যবসায়ী আজিজুল হকের গোডাউন থেকে দুই-একদিন পর পর রাতের আঁধারে ২/১ বস্তা করে চাল চুরি করে আসছিল। আর এই চুরির চালের বস্তা বাড়িতে নিয়ে খোলা চাল হিসেবে বাজারে বিভিন্ন দোকানে বিক্রি করত। এভাবে সে চুরির টাকা দিয়ে সে নেশা করত। তার এই চাল বিক্রির ঘটনা মাসখানেক ধরে পাড়া-প্রতিবেশীরা জানলেও দোকানদার আজিজুল বিষয়টি কখনো টের পাননি। বরং দোকানদার আজিজুল ভাবতেন তাঁর দুই ছেলে হয়ত চালের বস্তাগুলো বিক্রি করেছে, আর ছেলেরা ভাবত তাদের বাবা হয়ত চালের বস্তাগুলো বিক্রি করেছেন। এভাবে ধীরে ধীরে গোডাউনে ফাঁকা হওয়ায় একদিন দুই ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবসায়ী আজিজুলের মনে সন্দেহ দেখা দিলে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আনুমানিক আড়াইটার দিকে দুই বস্তা চালসহ চোর মাহফুজকে গোডাউনের ছাদের উপরে সুকৌশলে হাতেনাতে ধরেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একজন বাসিন্দা জানান, মাহফুজ আলী মাঝে মাঝে আমার কাছে চাল বিক্রি করতে আসত। আমি জানি সে পেশায় একজন চোর, তাই তার চাল কখনো কিনতাম না। গতকালও সে আমাকে দেখে বলল, মামা চাল লাগবে নাকি? এক বস্তা, ২৫ কেজি। আমি বললাম, না আমার চাল লাগবে না। তারপর সে ঘুরে চলে গেল।

 

এ ঘটনায় ভুক্তভোগী চাল ব্যবসায়ী আজিজুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আমার অবর্তমানে দুই ছেলে ও স্ত্রী ব্যবসা পরিচালনা করে। পরিবারের সবাই ব্যবসার সাথে জড়িত থাকায় সেভাবে কারও কাছ থেকে ব্যবসায়িক হিসাব নেওয়া কিংবা এককভাবে ব্যবসা তদারকি করা সম্ভব হয়নি। মাসখানেক ধরে আমার ভবনে নির্মাণ কাজ চলছে, বর্তমানে ছাদের উঠা-নামার সিড়িতে কোনো দরজা নেই। সেই সুযোগে কেউ ২/৩ মাস যাবত দুই-একদিন পর পর ২/১ বস্তা করে চাল গোডাউন থেকে রাতের বেলা ছাদের উপর দিয়ে চুরি করে নিয়ে যায় । গোডাউনে চালের বস্তা কম থাকায় বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক হওয়ায় রাত জেগে দুই বস্তা চালসহ চোর ধরেছি। গত দুই মাসে আমার গোডাউন থেকে আনুমানিক ৬০-৭০ বস্তা চাল চুরি হয়েছে যায় । বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026