
আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি
আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান (রহ.) মাজার শরিফ ও সংলগ্ন মাজার মসজিদে আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি আসেন।মাজার মসজিদটি বগুড়ার অন্যতম প্রাচীন ও মনোরম ধর্মীয় স্থাপনা, যেখানে একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের উত্তর পাশে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে।তবে আজকের জুমার দিনে দেখা গেছে, নামাজের সময় ও পরে কিছু নারী-পুরুষ নামাজে অংশ না নিয়ে মাজার সংলগ্ন মাঠে নাচ-গান ও উল্লাসে মেতে ওঠেন। কেউ কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে সময় কাটান।এ ঘটনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে মাজারের পবিত্রতা নষ্ট করার শামিল বলে মন্তব্য করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, পবিত্র স্থানে এমন অশোভন কর্মকাণ্ড যেন বন্ধে ব্যবস্থা নেওয়া হয়।স্থানীয়দের মতে, প্রতি শুক্রবার ও বিশেষ দিবসে এমন অনিয়ন্ত্রিত ভিড় ও বিনোদনমূলক কর্মকাণ্ড বেড়ে যায়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করছে।প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি