ফটিকছড়িতে ১৭ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক
নাজিম উদ্দীনফটিকছড়ি
Update Time :
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
111 Time View
ফটিকছড়িতে ১৭ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক
নাজিম উদ্দীনফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পার্শ্ববর্তী গ্রামের অমিত দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত দাস পরিকল্পিতভাবে ভুক্তভোগীর বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দেন। পরে বিদ্যুৎ লাইন মেরামতের কথা বলে ঘরে প্রবেশ করে, ঘরে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে নিজের স্ত্রীকে দিয়ে ফোন করে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রামে ফিরিয়ে আনা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী অমিত দাসকে ধরে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।বর্তমানে ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ...
184
নাজিম উদ্দীনফটিকছড়ি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পার্শ্ববর্তী গ্রামের অমিত দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত দাস পরিকল্পিতভাবে ভুক্তভোগীর বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দেন। পরে বিদ্যুৎ লাইন মেরামতের কথা বলে ঘরে প্রবেশ করে, ঘরে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান।
পরে নিজের স্ত্রীকে দিয়ে ফোন করে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রামে ফিরিয়ে আনা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী অমিত দাসকে ধরে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।বর্তমানে ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।