1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বান্দরবানের লামায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক ক্রাইম রিপোর্টার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 131 Time View
213

আবু বক্কর সিদ্দিক ক্রাইম রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দীর্ঘ ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে বান্দরবানের লামা থানা পুলিশ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিনগত রাতে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ওই আসামি।গ্রেফতারকৃত আসামির নাম মনোয়ার আলম প্রকাশ মনু আলম, প্রকাশ মনু (৫০)। তার পিতার নাম আবুল সামা এবং সাং লাইল্যারমার পাড়া, ৩নং ফাঁসিয়াখালী, লামা। তিনি লামা থানার মূলতবী গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।লামা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) রিয়াদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দলে আরও ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান ভূইয়া, এএসআই প্রকাশ ঘোষ এবং ফোর্স সুজন মিত্র। দলটি ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় সফলভাবে অভিযান চালিয়ে আসামি মনোয়ার আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।লামা থানা পুলিশ জানিয়েছে, একটি মামলায় আদালতের দেওয়া ১৭ বছরের সাজা হওয়ার পর থেকেই আসামি মনোয়ার আলম প্রকাশ মনু আলম আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে মূলতবী গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান,আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করি এবং তাকে ধরতে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026