
সামজাদ জসি বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার পুলিশের একটি চৌকোশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিলভার রংয়ের মাইক্রোবাসকে সিগনাল দিয়ে দাঁড় ঐ সময় মাইক্রোবাসে থাকা করে ০৩ জন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তখন পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশি করে এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ৭৮৫ টি বাক্সে ৭,৮৫০ টি প্যাকেটে ১,৫৭,০০০ টি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকা উদ্ধার করা হয়।পুলিশ তখন ০৩ জন চোরাকারবারী সহ মাইক্রোবাসটি আটক করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা করা হয়।পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদের বাড়ি ঢাকা জেলায় মোঃ সামিউল ইসলাম প্রকাশ সুজন (২০) পিতা- শাহিদুল ইসলাম,মহল্লা- ইসলাম নগর, মোঃ সাগর আলী (৪০) পিতা- আব্দুল জব্বার মহল্লা- বড়উলিয়া উভয় থানা- আশুলিয়া জেলা-ঢাকা, মোঃ ফজলুল হক (৩২) পিতা- মৃত খোরশেদ আলম মহল্লা-তিলপাপাড়া, থানা-খিলগাঁও,ডিএমপি ঢাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।