
মোঃ সুরুজ ঝিনাইদহ উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়নে কাতলামারী কুঠিবাড়ি গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা দিকে নবগঙ্গা নদীতে দুই শিশুর মৃত্যু হয়। নিহত শিশুরা হলো ইমদাদুল হকের মেয়ে তাজলিম খাতুন(৩) একই গ্রামের সোহেল মন্ডলের ছেলে আরিয়ান আহম্মেদ (৪)।পারিবারিক ও এলাকাবাসির সুত্রে জানাগেছে সকাল ১১:টার দিকে তিন জন বাড়ির উঠানে খেলছিলো একপর্যায়ে সবার অজান্তেই আরিয়ান(৪) তাজলিম(৩) আয়য়ান(৩) বাড়ির পাশে নবগঙ্গা নদীতে পাড়ে খেলতে যায়, সেখানে খেলতে গিয়ে পানিতে ডুবে তারা দুজনায় মৃত্যু বরণ করেন।শিশু দুটি নাদেখে সজন রা খোঁজাখুঁজি করেন পরে দুপুর সাড়ে বারোটার দিকে নবগঙ্গা নদী থেকে শিশু দুটি তাজলিম ও আরিয়ানের লাশ উদ্ধার করা হয়।কাতলামারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আল মামুন বলেন, বাড়ির পাশে নবগঙ্গা নদী তিনটি শিশু নদীর পাড়ে খেলতে যায় সেখানে তাজলিম ও আরিয়ান নদীর পানিতে নামলে সেখানে তারা দুজনাই পানিতে ডুবে মৃত্যু বরণ করেন, মৃত্যুর ব্যাপারে কোন শোভা সন্দেহ নেই যত দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করবো।এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসী মনে শোকের ছায়া নেমে এসেছে।