
বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী-রাজারহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ।
বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে এনসিপিকে শাপলার কলি নয়, পূর্ণ শাপলা প্রতীক দিতে হবে। শাপলা প্রতীক ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন,আমরা কুড়িগ্রামের উন্নয়নকে সর্বাগ্রে দেখতে চাই। মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করব। কেউ যেন আর বলতে না পারে আমরা দরিদ্র এলাকার মানুষ। আমরা ত্রাণ চাই না, আমরা কাজ চাই। জনগণের অধিকার নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল করব, প্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করব।সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু।বিশেষ অতিথি ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া ও জুয়েল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন
ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান,জাতীয় শ্রমশক্তি জেলা শাখার প্রধান সমন্বয়কারী মজনু মিয়া,ফুলবাড়ী সদর ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী রাজু মিঞা,ছাত্রশক্তি উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ আলম প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন এনসিপি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সবুজ মিয়া।