
তপন চন্দ্র সরকার, হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। উপজেলার ৩৫টিরও বেশি এতিমখানা ও মাদরাসায় এ মাংস পৌঁছে দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এ বছর ২৬ টি কাটুন বরাদ্দ পাওয়া যায়। প্রতি কাটুনে ২০ কেজি মাংস পাওয়া যায়। সে হিসেবে ৫২০ কেজি মাংস পাওয়া গিয়াছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি টিমে বিভক্ত হয়ে এই বণ্টন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহসী মাসনাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, সহকারী পৌর প্রকৌশলী শেখ মোহাম্মদ ফরিদ, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী প্রমুখ।
দীর্ঘ সময় ধরে চলা এই উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে যায়। সংশ্লিষ্টরা জানান, “প্রত্যেক প্রতিষ্ঠানে সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করতে আমরা সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছি।”উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়েছেন সাহেদল এতিমখানা মাদ্রাসার মোহতামিম মুফতি আবুল কাশেম জুয়েল ও হিসাব রক্ষক ফরিদ উদ্দিন আহমেদ।