
মাহিন আহমেদ কুলিয়ারচর
কুলিয়ারচর পৌরসভার দুই গ্রামের সংযোগ, ব্রীজটিতে এখনো যুক্ত হয়নি রাস্তা। কুলিয়ারচর পৌরশহরের সাথে, পৌরসভার অন্তর্ভুক্ত গ্ৰাম দয়রা, গত চার বছরে পূর্বে তৈরিকৃত ব্রীজটিতে এখনো সংযোগ হয়নি রাস্তা।
সারা বছর ব্রীজটির চার পাশে থাকে পানি। বর্ষার সময় বৃষ্টিতে, জলপ্রবাহ বারে দিগুন ও তিনগুণ পরিমানে জনসাধারন ভোগান্তিতে পার করছে জীবন। চলাচলের জন্য তাঁরা বেছে নিয়েছেন বাইপাস সরু এক রাস্তা। বর্ষায় এই রাস্তা ব্যবহার করে গ্ৰাম থেকে বের হতে হলে হাঁটু পর্যন্ত পানিতে ভিজতে হয় সকলের। দূর থেকে মনে হয় এ যেনো এক পানি বন্দি গ্ৰাম। বড় বড় আসবাবপত্র, মার্কেট থেকে ঘর পর্যন্ত পৌঁছাতে, কষ্ট করতে হচ্ছে প্রচুর পরিমাণে।শিশু ও অসুস্থ রোগীদের পৌরশহরের চিকিৎসা ও শিক্ষা কেন্দ্রে নিতে গেলে পরতে হয় প্রচুর পরিমাণে ভুগান্তিতে।
পৌরশহরের সাথে সংযুক্ত ব্রীজটির রাস্তাটা সম্পুর্ন হলে ভোগান্তি সম্পুর্ন ভাবে শেষ হবে এলাকাবাসীর এলাকাবাসী বলেছেন, অনেকদিন ধরেই কষ্ট করে যাচ্ছেন তারা, রাস্তাটা সচল হলে সকলেই অনেক উপকৃত হবেন। তাছাড়া কোন দূর্নীতি কারনে এখনো তৈরি হয়নি রাস্তাটি তদন্ত করে দেখা হোক। সকল স্তরের মানুষের কাছে তাদের এই আবদার, অতি দ্রুত এই ব্রীজটির রাস্তা সংযুক্ত করে, গ্ৰাম বাসীর দুঃখের অবসান করা হোক।